National

রাজীব কুমারকে গ্রেফতার করা যাবেনা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সারদা কাণ্ডের তদন্তে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবেনা সিবিআই। অন্যদিকে এই তদন্তে রাজীব কুমারকেও সিবিআইকে সহযোগিতা করতে হবে। সিবিআইয়ের সামনে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। মঙ্গলবার একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই মামলা শোনে। সিবিআইয়ের পক্ষে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপাল। অন্যদিকে রাজ্যের তরফে মামলা লড়েন অভিষেক মনু সিংভি।

রাজীব কুমার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে অভিষেক মনু সিংভি দাবি করেন রাজীব কুমারকে অহেতুক হয়রানির চেষ্টা করছে সিবিআই। ২ পক্ষের সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, রাজীব কুমারকে সিবিআইয়ের তদন্তে সহযোগিতা করতে হবে। সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে। তবে তাঁকে সিবিআই গ্রেফতার করতে পারবেনা। পাশাপাশি রাজ্যে বা দিল্লিতে নয় অন্য কোথাও রাজীব কুমার সিবিআইয়ের মুখোমুখি হতে চান বলে যে আর্জি সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল তাতে শিলমোহর দিয়ে আদালত জানিয়ে দেয় রাজীব কুমার শিলং-এ সিবিআইয়ের মুখোমুখি হতে পারেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ২০ ফেব্রুয়ারি।

ফাইল : রাজীব কুমার, ছবি – আইএএনএস

গত রবিবার সিবিআই আধিকারিকদের আটক করা সংক্রান্ত প্রশ্নে সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্যসচিব, ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারের জবাব তলব করেছে। সেই জবাবে সন্তুষ্ট না হলে এঁদের সশরীরে সুপ্রিম কোর্টের হাজিরার নির্দেশ দিতে পারে আদালত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026