National

সবরিমালা মন্দিরে সব বয়সের মহিলারই অবাধ প্রবেশে সম্মতি দিল সুপ্রিম কোর্ট

দক্ষিণ কেরালার পশ্চিমঘাট পর্বতমালার ওপর অবস্থিত ৮০০ বছরের পুরনো মন্দির সবরিমালা। দেবতা আয়াপ্পাকে দর্শন করতে কঠিন পাহাড়ি জঙ্গলময় পথ অতিক্রম করে ভক্তরা পৌঁছন পাহাড়ের ওপর সবরিমালা মন্দিরে। এতদিন সেই মন্দিরে প্রবেশাধিকার ছিলনা ১০ থেকে ৫০ বছরের নারীর। যুক্তি ছিল ওই বয়সকালে নারী ঋতুমতী থাকেন। আর ঋতুমতী নারী ‘অশুদ্ধ’। তাই তাঁদের এই মন্দিরে প্রবেশাধিকার নেই। মন্দির থেকে ৫ কিলোমিটার আগেই তাঁদের আটকে দেওয়া হয়। সেখান থেকে বয়স বুঝে বা বয়সের প্রমাণপত্র দেখে অন্য বয়সের মহিলাদের অর্থাৎ ১০-এর কম বা ৫০-এর বেশি বয়সের মহিলাদের মন্দিরে যেতে দেওয়া হত।

এই রীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার এদিন রায় শোনাল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এদিন এক ঐতিহাসিক রায় দেয়। রায়ে শীর্ষ আদালত সব বয়সের মহিলাদেরই মন্দিরে প্রবেশের অধিকার সুনিশ্চিত করেছে। আদালত সাফ জানিয়েছে নিছক শরীরবৃত্তীয় কারণকে সামনে রেখে কাউকে পুজো থেকে বিরত রাখা যেতে পারেনা। এটা পুরুষতান্ত্রিকতার নিদর্শন। আদালত দেশের সংবিধান স্বীকৃত সমতার অধিকারের মত মৌলিক অধিকারকে পারম্পরিক নিষেধাজ্ঞারা ওপরে স্থান দিয়ে জানিয়ে দিয়েছে পুরুষ হোক বা মহিলা, সকলেরই সমানাধিকার।

১০ থেকে ৫০ বছরের মহিলাদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা সেখানকার ধর্মীয় বিশ্বাসের অঙ্গ হিসাবে যে সওয়াল করা হয়েছিল তা নস্যাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ৪-১ ব্যবধানে বিচারপতিদের সম্মতিতে সব বয়সের মহিলাদের মন্দিরে প্রবেশ এদিন সুনিশ্চিত হয়। একমাত্র বিচারপতি ইন্দু মালহোত্রা বিপক্ষে রায় দেন।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026