National

জেলে নয়, বাড়িতেই থাকবেন গ্রেফতার ৫ সমাজকর্মী, নির্দেশ সুপ্রিম কোর্টের

মহারাষ্ট্রে ভীমা কোরেগাঁওতে অশান্তি ছড়ানোর ঘটনায় ভারাভারা রাও সহ ৫ সমাজকর্মীকে গ্রেফতারের ঘটনাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সেই মামলায় এদিন বড় ধাক্কা খেল পুনে পুলিশ। ভারাভারা রাওকে হায়দরাবাদ থেকে, ফরিদাবাদ থেকে সুধা ভরদ্বাজ, মুম্বই থেকে ভার্নন গঞ্জালভেজ ও অরুণ ফেরেরা এবং দিল্লি থেকে গৌতম নাভলাখাকে গত মঙ্গলবারই গ্রেফতার করে পুলিশ। তাঁদের সকলকেই পুনে নিয়ে যাওয়ার কথা। কিন্তু তার আগেই তাঁদের জেলে বন্দি করা যাবে না বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এঁদের বাড়িতেই থাকতে দিতে হবে। ৫ সমাজকর্মী গৃহবন্দি অবস্থায় আপাতত আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন। এই মামলার পরবর্তী শুনানি ওদিন। সেদিন পুলিশকে লিখিতভাবে জানাতে হবে কেন এঁদের গ্রেফতার করা হল।

এদিকে পুনে পুলিশের তরফে দাবি করা হয়েছে তাঁদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে যে এঁদের সঙ্গে মাওবাদী যোগ রয়েছে। এছাড়াও ভীমা কোরেগাঁওয়ের ঘটনায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুনে পুলিশ। এদিকে ৫ সমাজকর্মীকে গ্রেফতারের বিরুদ্ধে বুধবার পথে নামে রাজ্যের বেশ কয়েকটি সমাজকর্মী সংগঠন। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলও করে তাঁরা।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026