National

শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার আছে : সুপ্রিম কোর্ট

প্রত্যেক মহিলাও ঈশ্বরের সৃষ্টি। তাহলে কেন তাঁদের পুজো দেওয়ার অধিকারের মধ্যে বিভাজন থাকবে? মহিলাদের পুজো দেওয়ার অধিকার সাংবিধানিক অধিকার। তাছাড়া যখন জনসাধারণের জন্য একটি মন্দির খোলা হয়েছে তখন সেখানে যে কেউ পুজো দিতে যেতে পারেন। কোনও মহিলাকে মন্দিরে পুজো দিতে না দেওয়া তাঁর সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করে। কেরালার শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সের মহিলাদের প্রবেশে নিষেধের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একগুচ্ছ আবেদনের ভিত্তিতে এদিন এমনই জানিয়ে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। অর্থাৎ আগামী দিনে শবরীমালা মন্দিরে প্রবেশে যে কোনও বয়সের মহিলাদের আর আইনি বাধা রইল না।

১৯৯১ সালে কেরালা হাইকোর্ট একটি মামলার প্রেক্ষিতে রায় দিয়েছিল প্রাচীন শবরীমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়স্ক মহিলারা প্রবেশ করতে পারবেন না। কারণ তাঁরা ওই বয়ঃসীমায় ঋতুমতী থাকেন। তা নিয়ে সমাজের নানা স্তর থেকে প্রতিবাদের ঝড় ওঠে। পরে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একগুচ্ছ আবেদন জমা পড়ে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026