তাজমহল, ফাইল ছবি
হয় তাজমহল বন্ধ করে দিন। নয়তো ভেঙে ফেলুন অথবা তার রক্ষণাবেক্ষণ করুন। এদিন প্রবল বিরক্তির সঙ্গেই কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে জানাল সুপ্রিম কোর্ট। তাজমহল যেখানে অবস্থিত সেই আগ্রার চারপাশে বিশাল এলাকা জুড়ে শিল্পাঞ্চল রয়েছে। যেখান থেকে বায়ু দূষণ হচ্ছে। যা দিনের পর দিন তাজমহলের ক্ষতি করছে। গত ৩০ বছরে তা আরও বেড়েছে। এই অবস্থায় তাজমহলকে বাঁচানো বা সঠিক রক্ষণাবেক্ষণের চেষ্টা সেই অর্থে হয়নি। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এ বিষয়ে উদাসীন। পাশাপাশি তাজমহলকে বাঁচানোর কোনও চেষ্টাই উত্তরপ্রদেশ সরকারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না বলেও ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।
তাজমহলের যথাযোগ্য দেখভাল নিয়ে প্রশ্ন তুলে একটি মামলার প্রেক্ষিতে এদিন বিরক্তি উগরে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতিরা এদিন বলেন, প্যারিসে আইফেল টাওয়ার দেখতে বিশ্বের কোণাকোণা থেকে পর্যটক সারা বছর সেখানে ভিড় জমান। কিন্তু আইফেল টাওয়ার তো অনেকটা টিভি টাওয়ারের মত দেখতে। তার চেয়ে তাজমহল অনেক বেশি সুন্দর। এই তাজমহলকে সামনে রেখে দেশে প্রচুর বিদেশি মুদ্রার আমদানি হতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন তাঁরা। আগামী ৩১ জুলাই থেকে প্রত্যেক দিন এই মামলার শুনানি হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতিরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…