National

সুপ্রিম কোর্টের নির্দেশে জয় দেখছে আপ

দিল্লির উপ-রাজ্যপালই দিল্লির প্রশাসনিক প্রধান। কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কথা শুনতেই হবে তাঁকে। তিনি তা শুনতে বাধ্য। উপ-রাজ্যপাল সবক্ষেত্রে নিজের মত প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেননা। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে তাঁদের প্রশাসনিক ক্ষেত্রে জয় হল বলেই ব্যাখ্যা করেছে আম আদমি পার্টি। দীর্ঘদিন ধরেই দিল্লির নির্বাচিত সরকার ও দিল্লির উপ-রাজ্যপালের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার নিয়ে চাপানউতোর চলছিল। হালে এ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ তাঁর মন্ত্রিসভার অন্য মন্ত্রীরা উপ-রাজ্যপালের দফতরে দিনের পর দিন ধর্নাও দেন। তাঁদের দাবি ছিল কেন্দ্রের নির্দেশে উপ-রাজ্যপাল তাঁদের প্রশাসনিক কাজ চালাতেই দিচ্ছেন না। দিল্লির প্রশাসনিক এক্তিয়ার নিয়ে এই টানাপোড়েন পৌঁছেছিল শীর্ষ আদালত পর্যন্ত। আর সেখানেই এদিন কার্যত জয়ী অরবিন্দ সরকার।

সুপ্রিম কোর্টর রায়ের পর খুশি আপ। তাদের দাবি, দিল্লির প্রশাসনিক ক্ষেত্রে এবার কেন্দ্রের হস্তক্ষেপ বন্ধ হবে। তাদের দাবি ছিল উপ-রাজ্যপালকে দিয়ে দিল্লির প্রশাসনিক কাজে নিরন্তর হস্তক্ষেপের চেষ্টা করছে কেন্দ্র। এর আগে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল উপ-রাজ্যপালই দিল্লির একমাত্র প্রশাসনিক কর্তা। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অরবিন্দ কেজরিওয়াল সরকার। সেখানে প্রধান বিচারপতি সহ ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এদিন কিন্তু তাঁদের রায়ে জানিয়ে দিল দিল্লিতে যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার রয়েছে। তাই দিল্লি শহরের প্রশাসনিক কাজে সেই সরকারের কথা শুনতে বাধ্য উপ-রাজ্যপাল। এদিনের রায় বিজেপির জন্য একটা বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026