বহু উত্থানপতন, সমালোচনা, ভীতি প্রদর্শনের পর সেন্সর বোর্ডে ছাড়পত্র মিলেছে। সেন্সর বোর্ডের পরামর্শেই বদলেছে সিনেমার নাম। তারপরও দেশের ৪ বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও গুজরাটের সরকার ঘোষণা করেছিল তাদের রাজ্যে ‘পদ্মাবত’ মুক্তি পাবেনা। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিনেমার প্রযোজক সংস্থা ভায়াকম। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এএম খানবিলকরের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাওয়ার পর কোনও রাজ্যেই পদ্মাবতের প্রদর্শন বন্ধ করা যাবে না। সিনেমায় নিজস্ব মতামত তুলে ধরার অধিকার সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্গত। তাই সিনেমার নির্মাতাদের সিনেমা প্রদর্শনের সুযোগ দিতে হবে। সেইসঙ্গে বেঞ্চ জানায়, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরও কোনও রাজ্যে সিনেমার ওপর আলাদা করে নিষেধাজ্ঞা কখনই গ্রহণযোগ্য নয়। যদি কোনও রাজ্য মনে করে এই সিনেমা তার রাজ্যে আইন শৃঙ্খলার জন্য সমস্যা তৈরি করতে পারে, তবে সেই রাজ্য সরকারকেই শান্তি শৃঙ্খলা রক্ষার বন্দোবস্ত করতে হবে।
এদিনের সুপ্রিম নির্দেশের পর কার্যত কোনও রাজ্যেই আর ব্যানের মুখে পড়তে হবে না পদ্মাবত-কে। এতে খুশি সিনেমার প্রযোজক সংস্থা থেকে পরিচালক সকলেই। যদিও এই নির্দেশে অনেকটাই হতাশ করণী সেনা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…