ফাইল : সুপ্রিম কোর্ট, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
২০১৬-র নভেম্বরে কেন্দ্রের প্রস্তাব মেনে সুপ্রিম কোর্টই রায় দিয়েছিল সিনেমা হলে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করতে হবে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। পরে নিজেদের অবস্থান থেকে সরে আসে কেন্দ্রও। সুপ্রিম কোর্টে তারা আবেদন জানায় সুপ্রিম কোর্ট তার আগের নির্দেশ একবার পুনর্বিবেচনা করে দেখুক। এরপর রায়কে পুনর্বিবেচনা করে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সিনেমা হলে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক নয়। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা থেকে সরে আসলে তাদের কোনও আপত্তি নেই বলে আগেই জানিয়ে দিয়েছিল কেন্দ্র।
জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক বলে ঘোষণার পরই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। খোদ সুপ্রিম কোর্টই কেন্দ্রকে প্রশ্ন করে কেন সকলকে নিজেদের দেশপ্রেমের প্রমাণ দিতে হবে? জাতীয় সঙ্গীত হচ্ছে বলে কাউকে কী শর্টস পরে সিনেমা হলে ঢুকতেও বাধা দেওয়া হবে? এই নীতি পুলিশগিরি কবে বন্ধ হবে সে প্রশ্নও তুলে দেয় শীর্ষ আদালত।
সবদিক থেকে প্রতিবাদ বিতর্কে অবশেষে অবস্থান বদল করে কেন্দ্র। তারা জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট চাইলে তাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেই পারে। তারপর এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রের প্রস্তাব মেনে জানিয়ে দিল সিনেমা হলে সিনেমা শুরুর আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক নয়।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…