ফাইল : সুপ্রিম কোর্ট
তিনি প্রয়াত জয়ললিতার মেয়ে। বিশ্বাস না হলে ডিএনএ পরীক্ষা করে দেখুক আদালত। এমনই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বেঙ্গালুরুর এক মহিলা। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর বছর ঘুরতে চলল। সারা জীবনে বিয়ে করেননি জয়ললিতা। সেখানে ৩৭ বছরের আমরুথা সারাথির এহেন দাবি অবশ্যই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও সুপ্রিম কোর্ট তাঁর আবেদন গ্রহণ করেনি। শীর্ষ আদালতের পরামর্শ, আমরুথার আগে কর্ণাটক হাইকোর্টের কাছে এই দাবি নিয়ে হাজির হওয়া উচিত। এত আগে থাকতে সুপ্রিম কোর্ট এই আবেদনে সাড়া দেবে না।
এদিকে আমরুথা দাবি করেছেন, জয়ললিতার ছোট বোনের পরিবারে তিনি বড় হয়েছেন। যেহেতু তিনি একটি সংস্কৃতিবান, ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তাই সামাজিক সম্মান বজায় রাখতে তাঁর মায়ের পরিচয় গোপন রাখা হয়েছিল। প্রসঙ্গত, জয়ললিতা মারা যাওয়ার পর তাঁর সম্পত্তির ওপর অধিকার নিয়ে কম জল ঘোলা হয়নি। এখনও তা চলছে। সেই লড়াইয়ে কী তবে নতুন শরিক বেঙ্গালুরুর আমরুথা? প্রশ্ন উঠছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…