National

চিত্র পরিচালক ও লেখকদের মত প্রকাশের স্বাধীনতা আছে, জানাল সুপ্রিম কোর্ট

প্রত্যেক চিত্র পরিচালক ও লেখকের নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা আছে। এই ব্যাপারে কারও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বৃহস্পতিবার একথা স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পদ্মাবতী সিনেমার মুক্তি রুখতে সুপ্রিম কোর্টে করা আবেদন এদিন খারিজ করে দেয় কোর্ট।

সুপ্রিম কোর্টের এই রায়কে অমান্য না করলেও চলতি বছরের ১ ডিসেম্বর বন্ধের ডাক দিয়েছে করণী সেনা। রাজপুত সংগঠনের দাবি, তাদের পূর্বপুরুষেরা নিজেদের রক্তক্ষয় করে দেশের ইতিহাস রচনা করেছেন। সেটিকে কোনভাবেই কালিমালিপ্ত করা যাবে না। তাই তাদের দাবি, আগামী ১৭ নভেম্বরের মধ্যে জটিলতা না মেটানো হলে পর্যটকদের চিতোরগড় দুর্গে প্রবেশ বন্ধ হয়ে যাবে।

অভিযোগ, রাজপুত সংগঠনের এক নেতা নাকি মুখ্য চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনের নাক কেটে নেওয়ায় হুমকি পর্যন্ত দেন। রাজপুতরা মেয়েদের গায়ে হাত তোলেন না। কিন্তু প্রয়োজনে সূর্পণখার মত অবস্থা করতেও পিছপা হবেনা বলে হুমকি দেন ওই সংগঠনের এক নেতা।

অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও কার্যত পদ্মাবতীর বিরোধীদের সুরেই সুর মিলিয়েছেন। তবে একটু অন্যভাবে। পদ্মাবতী সিনেমাটি মুক্তি পেলে রাজ্যে আইনশৃঙ্খলা নষ্ট হতে পারে আশঙ্কা প্রকাশ করে যোগী আদিত্যনাথ সেন্সর বোর্ডের কাছে আবেদন জানিয়েছেন যে মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই যেন তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026