National

আতসবাজিহীন দিওয়ালি পালন করবে দিল্লি

আসন্ন দিওয়ালিতে দিল্লি সহ তার আশপাশের শহরে কোনও বাজি পুড়বে না। কেউ চাইলেও কিনতে পারবেন না ফুলঝুরি, রংমশাল, হাউই, তুবড়ি বা চরকির মত রংবাহারি বাজি। আগামী ১ নভেম্বর পর্যন্ত দিল্লি ও তার সংলগ্ন এলাকায় বাজি বিক্রি বন্ধ রাখার নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। দিওয়ালি মানেই তো আতসবাজির রোশনাই। তবে কেন উৎসবের আনন্দে রাশ? কারণও পরিস্কার করে দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিওয়ালির সময়ে আতসবাজি না পোড়ানো হলে দিল্লির বাতাসের গুণগত মান কেমন হবে তা পরীক্ষা করে দেখতেই এই পদক্ষেপ। বাজি পুড়লে কি হয় তা আগেই জানা আছে। বাজি না পুড়লে বাতাসের গুণগত মানের ফারাক পরিস্কার হয়ে যাবে। তাতে বাজি পুড়লে দূষণমাত্রার বৃদ্ধিও সামনে আসবে।

বাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আগেই জারি করেছিল আদালত। গত মাসে তা কিছুদিনের জন্য তুলে নেয়। ফের এদিন আগামী ১ নভেম্বর পর্যন্ত বাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল আদালত। যদিও এখনই সম্পূর্ণ বাজি বিক্রি বন্ধের রাস্তায় হাঁটতে চাইছে না শীর্ষ আদালত। আদালত মনে করছে তেমন নির্দেশ দিলে তা চরম পদক্ষেপ হয়ে যাবে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026