দেশের শীর্ষ আদালতের ৪৫ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন দীপক মিশ্র। শপথ গ্রহণের পর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথগ্রহণ উপলক্ষে এদিন রাষ্ট্রপতি ভবনের দরবার হলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। জগদীশ সিং খেহরের স্থলাভিষিক্ত হলেন দীপক মিশ্র।
২৩৭ দিন প্রধান বিচারপতি থাকার পর গত রবিবার শেষ হয় খেহরের মেয়াদ। তাঁর পরে যে বিচারপতি দীপক মিশ্রই ওই পদে বসতে চলেছেন তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। জে এস খেহর তা ঘোষণাও করেছিলেন। তবে দীপক মিশ্রর কার্যকাল খেহরের চেয়ে বেশি। আগামী বছরের গান্ধী জয়ন্তীর দিন শেষ হবে তাঁর প্রধান বিচারপতি হিসাবে কার্যকালের মেয়াদ।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…