ফাইল : সুপ্রিম কোর্ট
২৫ সপ্তাহ অতিক্রান্ত। কিন্তু তারপরও পশ্চিমবঙ্গের এক মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এসএসকেএম-এর চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ডের রিপোর্ট পর্যালোচনা করে ও তার ভিত্তিতে এই বিরল নির্দেশ দিল শীর্ষ আদালত। রিপোর্টে বলা হয়েছে, মায়ের গর্ভে থাকা ওই সন্তানের হৃদযন্ত্রে বড় ধরণের সমস্যা রয়েছে। ফলে সে জন্ম নিলেও তাকে জন্মের পরই একাধিক অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে। অন্যদিকে এই সন্তান ভূমিষ্ঠ হলে মা মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। রিপোর্ট পর্যালোচনার পরই শীর্ষ আদালত এদিন স্বামী-স্ত্রী-র গর্ভপাতের আবেদন মঞ্জুর করে। কারণ গর্ভপাতের অনুমতি চেয়ে কিছুদিন আগে ওই স্বামী-স্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। জীবনের ঝুঁকি থাকায় এর আগে ২৪ সপ্তাহে গর্ভপাতের অনুমতি পেয়েছিলেন মুম্বইয়ের এক তরুণী। তারপর এদিন সুপ্রিম কোর্ট এই মহিলার আবেদন মঞ্জুর করল।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…