National

ঐতিহাসিক রায়, আদালত অবমাননার দায়ে বিচারপতি সি এস কারনানের ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনান। তাঁকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিল শীর্ষ আদালত। স্বাধীনতার পর বিচার বিভাগের কোনও সিটিং জজকে কারাদণ্ড দেওয়ার ঘটনা এই প্রথম। আগামী দিনে কারনানের কোনও বক্তব্য যেন সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয় সে ব্যাপারেও ভারতীয় সংবাদমাধ্যমকে নির্দেশ দিয়েছে আদালত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে ৭ সদস্যের ডিভিশন বেঞ্চ এতবড় সিদ্ধান্ত নেওয়ার আগে শীর্ষ আদালতের বার কাউন্সিলেরও মতামত চায়। অবশেষে তারা কারনানের ছ’মাসের কারাদণ্ডের ঐতিহাসিক রায় দেয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছে এরপরও কারনানকে শাস্তি না দিলে দেশের আমজনতার কাছে ভুল বার্তা পৌঁছত। কারণ আদালত অবমাননার শাস্তি একজন সাধারণ মানুষেরও যা, একজন বিচারপতি হলেও তাঁর ক্ষেত্রে তাই।

দিনের পর দিন আদালতের ম‌‌র্যাদাহানি করছিলেন বলে অভিযোগ ছিল বিচারপতি কারনানের বিরুদ্ধে। গত সোমবার তাঁর মামলার সঙ্গে যুক্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ ৭ সদস্যের ডিভিশন বেঞ্চের সকলকে কারনান ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিন। তারপরই এদিন তাঁর ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026