National

আদালতের বাইরে আলোচনা করে রামমন্দির ইস্যু সমাধানের পরামর্শ দিল সুপ্রিম কোর্ট

রামজন্মভূমি-বাবরি মসজিদ ইস্যুর সমাধান আদালতের বাইরে আলোচনার টেবিলে করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। রাম মন্দির ইস্যুতে মামলাটি গত ৬ বছর ধরে পড়ে আছে। তারই দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন করেছিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সেই মামলাতেই এই রায় দিল আদালত।

বিচারপতি জে এল কেহর এদিন বলেন, হিন্দু ও মুসলিমদের মধ্যের বিষয়টি শতাব্দী প্রাচীন। এটি অত্যন্ত সংবেদনশীল মামলা। বিষয়টি নিষ্পত্তিতে সব দলের প্রতিনিধিদের আলোচনায় বসা উচিত। প্রয়োজনে তাঁরা চাইলে তিনি নিজে আলোচনার প্রধান মধ্যস্থতাকারী হিসাবে থাকতে প্রস্তুত।

যাই করা হোক তা ৩১ মার্চের মধ্যে সেরে আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে আদালত। যদি শেষ পর্যন্ত আদালতের বাইরে আলোচনা সাপেক্ষে মধ্যস্থতা না হয়, তখন বিষয়টিতে ফের হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026