শীর্ষ আদালতের ভর্ৎসনার শিকার বিসিসিআই

দেশে ২৯টি স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে। যারমধ্যে ১১টা কোনও টাকাই পায়নি। অথচ গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন শেষ তিন বছরে ৬৬ কোটি টাকা পেয়েছে। এমনকি কোন রাজ্যকে কত টাকা দেওয়া হল তার কোনও হিসাব পর্যন্ত রাখা হয়নি। এ তো মনে হচ্ছে ক্রিকেটের নামে আসলে টাকা পাচার চলছে। এদিন কার্যত এভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিসিসিআই পারস্পরিক লাভজনক সমাজ তৈরি করেছে বলেও সমালোচনা করে শীর্ষ আদালত। তবে কী বিসিসিআই মুখ দেখে স্টেট অ্যাসোসিয়েশনের জন্য বরাদ্দ মঞ্জুর করে? প্রশ্ন তুলেছে আদালত। ২০১৩-র আইপিএল স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারি নিয়ে জাস্টিস লোধা প্যানেলের সুপারিশকে সামনে রেখে একটি মামলায় এদিন বিসিসিআইকে আপাদমস্তক সুপ্রিম কোর্টের ভর্ৎসনার শিকার হতে হয়েছে। বিসিসিআই আইনজীবীকে এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, তাঁরা যেন জাস্টিস লোধা প্যানেলের সুপারিশ রূপায়ণ নিয়ে প্রশ্ন না তোলেন। লোধা প্যানেলের সুপারিশ রূপায়ণ নিয়ে তাদের বক্তব্য জানানোর জন্য বিসিসিআইকে চার সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026