Kolkata

রাজ্য সরকারি কর্মচারিদের ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্য সরকারি কর্মচারিদের জন্য অবশ্যই আনন্দের খবর। তাঁদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আগামী ৪ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

রাজ্য সরকারি কর্মচারিদের বহুদিনের ডিএ-র দাবিতে কিছুটা হলেও প্রাপ্তির আলো জ্বলে উঠল। সুপ্রিম কোর্টের ২ বিচারপতির বেঞ্চ এদিন যে নির্দেশ দিয়েছে তাতে রাজ্য সরকারি কর্মচারিদের মুখের হাসি চওড়া হয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ এদিন ডিএ মামলার বকেয়ার একটা অংশ মেটানোর নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট এদিন প্রথমে ৫০ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথাই বলে।

কিন্তু রাজ্যসরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান এখনই ৫০ শতাংশ ডিএ মেটাতে গেলে রাজ্যসরকারের পক্ষে রাজ্য চালানো কঠিন হয়ে পড়বে। তখন সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দেয় ৪ সপ্তাহের মধ্যে অন্তত ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যসরকারকে।

বকেয়া ডিএ-র ২৫ শতাংশ নেহাত কম নয়। এদিকে এখানেই শেষ নয়। সুপ্রিম কোর্টের বেঞ্চ এটাও জানায়, বাকি ডিএ নিয়ে আগামী অগাস্ট মাসে ফের এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।

দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারিরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএ নিয়ে বিশাল ফারাকের বিষয়টি তুলে ধরছিলেন। তাঁরা দাবি জানাচ্ছিলেন তাঁদেরও যেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ দেওয়া হয়।

এখন তাঁরা ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা পাচ্ছেন ৫৫ শতাংশ। ফলে ফারাক ৩৭ শতাংশের। আপাতত সুপ্রিম নির্দেশে সেই ফারাক কিছুটা হলেও কমার আশা দেখছেন রাজ্য সরকারি কর্মচারিরা।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026