সুপ্রিম কোর্ট, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
বেসরকারি মেডিক্যাল কলেজটি তৈরি হয় ১৯৯২ সালে। বর্তমানে সেখানে প্রতি বছর ১০০ জন এমবিবিএস পড়ুয়া চিকিৎসক হয়ে ওঠার পাঠ নেন। মেডিক্যাল কলেজ হিসাবে জনপ্রিয়তাও রয়েছে। সেখানেই ভুয়ো রোগী সংক্রান্ত অভিযোগ সামনে এল।
অভিযোগ মহারাষ্ট্রের ওই হাসপাতালের শিশু বিভাগে অধিকাংশ রোগীর কোনও শারীরিক সমস্যাই নেই! অথচ তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই অভিযোগের বিচারের জন্য গঠিত বেঞ্চের প্রধান। অন্যদিকে মেডিক্যাল কলেজটির হয়ে আইনজীবী হিসাবে রয়েছেন দুঁদে আইনজীবী অভিষেক মনু সিংভি।
এদিন বিচারপতি চন্দ্রচূড় অভিষেক মনু সিংভিকে বলেন, এই হাসপাতালের বিরুদ্ধে শিশু বিভাগে সুস্থদের ভর্তির অভিযোগ রয়েছে। অভিষেক মনু সিংভি মুন্না ভাই এমবিবিএস সিনেমাটি দেখেছেন কিনা তাও জানতে চান বিচারপতি। বেঞ্চের অন্য বিচারপতি সূর্য কান্ত জানান, এই অভিযোগ হাসপাতালে ভুয়ো রেকর্ড সামনে আনার।
ওই হাসপাতালে এর আগে যে ইন্সপেকশন হয় তাতে গত ১৪ জানুয়ারি এক চাঞ্চল্যকর বিষয় সামনে আসে বলে জানান বিচারপতি চন্দ্রচূড়।
১৪ জানুয়ারি দেখা যায় নার্সদের চার্টে আগে ভাগেই রোগীদের নানা তথ্য লেখা ছিল। এমনকি ১৪ জানুয়ারি দাঁড়িয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত কি কি চিকিৎসা হয়েছে তা লেখা ছিল। যা চমকিত করেছে সকলকে।
বিষয়টি এখন বিচারাধীন। এদিকে একটি হাসপাতালে এমন কাণ্ডের অভিযোগ সাধারণ মানুষকে হতবাক করে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…