সুপ্রিম কোর্ট, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
করোনা তাড়াতে যত রকম ঘরোয়া টোটকার কথা গত দেড় বছরে সারা দেশে জানা গিয়েছে, তা একসঙ্গে করলে একটা বই লেখা যায়। ঘরোয়া টোটকার প্রতি অনেক মানুষের অগাধ বিশ্বাসও রয়েছে। অনেকে তা মেনেও দেখেছেন। যদি করোনাকে দূরে রাখা যায়।
তবে তা তাঁদের বাড়ি বা পরিচিতের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার এমনই একটি টোটকাকে করোনা রোখার উপায় হিসাবে মান্যতা দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হলেন একজন। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়। ওই ব্যক্তি কার্যত নাছোড় ছিলেন টোটকাকে মান্যতা দেওয়াতে।
কী ছিল তাঁর টোটকা? তাঁর দাবি ছিল লাল পিঁপড়ের চাটনি খেতে সকলকে পরামর্শ দেওয়া হোক। যা করোনাকে সকলের থেকে দূরে রাখবে। যদিও সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে তারা এটাকে মান্যতা দিতে পারছেনা।
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ জানিয়ে দেয়, এই ধরনের পন্থা কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে চাইলে করতেই পারেন। কিন্তু তা দেশের মানুষকে ব্যবহার করতে বলা যাবে না। বরং করোনাকে দূরে রাখতে টিকা গ্রহণের ওপর জোর দেওয়ার পরামর্শই দিয়েছে শীর্ষ আদালতের এই বেঞ্চ।
এই লাল পিঁপড়ের চাটনি খেয়ে করোনাকে দূরে রাখার বিষয়টি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকও নাকচ করে দিয়েছে। আয়ুষ মন্ত্রক বিষয়টি তাদের যা নিয়ে কাজ তার মধ্যে পড়ে না বলেও জানিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…