National

সুশান্ত মৃত্যুর সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

নয়াদিল্লি : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার এবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। মুম্বই পুলিশ সুশান্ত মৃত্যুকে একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানিয়েই তদন্ত চালাচ্ছিল। অন্যদিকে এই ঘটনায় বিহার পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কেকে সিং। তিনি এই মৃত্যুর সঙ্গে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর যোগ আছে বলে দাবি করেন। তারপরই বিহার পুলিশ ও মুম্বই পুলিশের মধ্যে একটি ঠান্ডা যুদ্ধ চলছিল।

বিহার সরকারও এতে যুক্ত হয়ে পড়ে। বিহার সরকার সুশান্ত মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করে কেন্দ্রকে চিঠি দেয়। কেন্দ্র এ বিষয়ে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেয় তাদের সিবিআই তদন্তে কোনও আপত্তি নেই। ফলে বিহার পুলিশের এফআইআর-এর তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। এদিকে সুপ্রিম কোর্টে রিয়া চক্রবর্তী আবার আবেদন করেছিলেন বিহার পুলিশে হওয়া এফআইআর-এর তদন্তভারও মুম্বই পুলিশকে দেওয়া হোক। অবশেষে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষীকেশ রায় জানিয়ে দেন সুশান্ত মৃত্যুর সম্পূর্ণ তদন্তভার সিবিআইকে দেওয়া হল।

আদালত মুম্বই পুলিশকে নির্দেশ দিয়েছে সুশান্ত সিং রাজপুতের তদন্তের যাবতীয় নথি, তথ্য সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। সুশান্তের মৃত্যুর তদন্তে আর কোনও রাজ্য পুলিশ কোনও হস্তক্ষেপ করতে পারবেনা। সবটাই সিবিআইয়ে হাতে থাকবে। সিবিআই পুরো তদন্তভার সামলাবে। এ বিষয়ে সিবিআইকে যেন মহারাষ্ট্র সরকার সবরকম সাহায্য প্রদান করে তারও নির্দেশ দিয়েছে আদালত।

সুশান্তের মৃত্যুর পর থেকেই এই ঘটনাকে স্বাভাবিক নয় বলে দাবি করছিলেন অনেকে। মুম্বই পুলিশের তদন্ত নিয়েও নানা মহলে প্রশ্ন উঠছিল। সুশান্তের পরিবারও মানতে নারাজ ছিল যে সুশান্ত নিজেকে শেষ করে দিয়েছেন। তাঁদের দাবি ছিল এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে। সুশান্তের মৃত্যুর তদন্তভার তাই সিবিআইকে দিয়ে করানোর দাবি তোলেন তাঁরা।

শুধু সুশান্তের পরিবার বলেই নয়, বলিউড সহ বিভিন্ন মহল থেকেই এই তদন্তভার দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার হাতে দেওয়ার আবেদন করা হয়েছিল। অবশেষে সেই আবেদনেরই জয় হল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এবার তদন্তভার সামলাবে সিবিআই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026