National

এবছর পুরীর রথযাত্রা হচ্ছে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

পুরীর রথযাত্রা স্থগিত করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান, করোনা অতিমারির মধ্যে রথযাত্রা হলে প্রভু জগন্নাথই ক্ষমা করবেননা।

নয়াদিল্লি : পুরীতে রথযাত্রা হবে কিনা তা নিয়ে চাপানউতোর চলছিলই। পুরীর মন্দির পরিচালন সমিতি বৈঠকে স্থির করে দরকারে কোনও ভক্ত সমাগম ছাড়া কেবল পুরীর শ্রীজগন্নাথ মন্দিরের সেবায়েতদের নিয়ে রথযাত্রাটা হবে। শ্রীজগন্নাথ মন্দির থেকে রথ যেমন মাসির বাড়ি যায় তেমনই হবে। পালন হবে যাবতীয় নিয়ম। কিন্তু ভক্তের ভিড় থাকবেনা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ওড়িশা সরকারের হাতেই ছেড়েছিল মন্দির কমিটি। এদিকে পুরীর রথযাত্রা হবে কিনা সে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে-র নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ এদিন রথযাত্রায় স্থগিতাদেশ জারি করে।

ওড়িশা বিকাশ পরিষদ নামে একটি এনজিও সুপ্রিম কোর্টের কাছে জানায়, রথযাত্রা হলে যদি ভক্তের ভিড় কোনও কারণে হয়ে যায় তাহলে সেখানে সামাজিক দূরত্ব থাকবেনা। তাই অবিলম্বে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রথযাত্রা এবারের মত স্থগিত হওয়া উচিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন জানান, এই পরিস্থিতিতে রথযাত্রায় অনুমতি দেওয়া যায় না। এই অনুমতি দিলে স্বয়ং প্রভু জগন্নাথ কাউকে ক্ষমা করবেননা।

আগামী ২৩ জুন রথযাত্রা। ওইদিনই পুরীর রথযাত্রা চিরাচরিতভাবে হয়ে আসছে। এবার এমনও স্থির হয়েছিল যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টেনে নিয়ে যাবে হাতি। তবে সুপ্রিম কোর্ট এদিন স্থগিতাদেশ জারির পর এবছর পুরীর রথযাত্রা হচ্ছেনা। ফলে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ টেনে নিয়ে যাওয়ার সেই চিরাচরিত দৃশ্য এবার দেখা যাবেনা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে কোনও অনুষ্ঠানও হবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026