National

ঐতিহাসিক রায়, সরকারকে দৃষ্টিভঙ্গি বদলাতে বলল শীর্ষ আদালত

এতদিন ভারতীয় সেনাবাহিনীতে শর্ট সার্ভিস কমিশন ছিল মহিলা আধিকারিকদের জন্য। স্বাধীনতার পর থেকে চলে আসা এই রীতি কোথাও গিয়ে পুরুষ, মহিলা ভেদটা বজায় রাখছিল ভারতীয় সেনায়। এই লিঙ্গ বৈষম্য এবার দূর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও তাদের দৃষ্টিভঙ্গিতে বদল আনতে পরামর্শ দিল আদালত। মহিলাদের জন্য ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ী কমিশন গড়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।

এখন ভারতীয় সেনায় মহিলা আধিকারিকদের ক্ষেত্রে শর্ট সার্ভিস কমিশন ছিল। তাতে ১৪ বছর ছিল সময়সীমা। কিন্তু ভারতীয় সেনা পুরুষ আধিকারিকরা পেতেন স্থায়ী কমিশনের সুযোগ। এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আদালতে যান মহিলা আধিকারিকরা। সোমবার তাঁদেরই জয় হল। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে মহিলা আধিকারিকদের স্থায়ী কমিশনের আওতায় আনতে হবে। এজন্য ৩ মাস সময় দিয়েছে আদালত।

শীর্ষ আদালত পরিস্কার করে দিয়েছে যে যে মহিলা আধিকারিক ১৪ বছরের কম কাজ করেছেন বা তার বেশি সময় কাজ করছেন তাঁদের এই স্থায়ী কমিশনের আওতাধীন করতে হবে। এরফলে পুরুষ ও নারী ভারতীয় সেনায় সমান গুরুত্বের অধিকারী হবেন। মহিলা সেনা আধিকারিকরা কমান্ড পোস্টের সুবিধাও পাবেন। ভারতীয় সেনায় মহিলা আধিকারিকরাও কঠিন শ্রম করে চলেছেন বলে জানায় আদালত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026