ফাইল : সুপ্রিম কোর্ট, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানেই এই নয় যে সরকারি বাংলোর ওপর আজীবনের অধিকার তৈরি হয়ে গেল। মুখ্যমন্ত্রীত্ব চলে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁদের সরকারি বাংলো ছাড়তে হবে। এদিন এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মামলাটি উত্তরপ্রদেশের ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকারি বাংলো আটকে রাখা ঘিরে হলেও আদপে এই নির্দেশ দেশের সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানিয়েছে শীর্ষ আদালত। উত্তরপ্রদেশের ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী, মুলায়ম সিং যাদব, কল্যাণ সিং, এন ডি তিওয়ারি, রাজনাথ সিং ও রামনরেশ যাদব এখনও মুখ্যমন্ত্রীদের জন্য বরাদ্দ বাংলো আটকে রেখেছেন বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় লোকপ্রহরী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের করা জনস্বার্থ মামলার রায় দিতে গিয়েই এদিন উত্তরপ্রদেশের ৬ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাংলো ছাড়ার জন্য ২ মাসের সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…