SciTech

চাঁদের হাসি বাঁধ ভেঙেছে…!

বিজ্ঞানের ভাষায় একে বলে ‘সুপারমুন’। কাঁচা বাংলায় যার অর্থ অনেক বড়, অনেক বেশি ঝলমলে চাঁদ। সোমবার সন্ধে নামতেই সেই বিরল চাঁদের দর্শন করল কলকাতা।

১৪ শতাংশ বড় আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল চাঁদ চর্মচক্ষে দেখার লাইফটাইম সুযোগটা হাতছাড়া করেননি তিলোত্তমার বাসিন্দা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। আর সন্ধে নামতেই ম্যাজিক শুরু।

যত রাত বেড়েছে ততই যেন উজ্জ্বল হয়ে উঠেছে জ্যোৎস্না। আলো আলোয় ভরে গিয়েছে চারদিক। সে বাড়ির ছাদ হোক বা বারান্দা, তাল গাছের মাথা হোক বা ধান খেত, দিগন্ত বিস্তৃত প্রান্তর হোক বা জোয়ারে ফেঁপে ওঠা সমুদ্র।

৬৮ বছর আগে ১৯৪৮ সালে শেষবার পৃথিবীর এত কাছে এসেছিল চাঁদ। তারপর ফের এদিন পৃথিবী আর চাঁদের দেখা হল কাছাকাছি। অধিকাংশ জীবিত ব্যক্তি এই প্রথম সেই বিরল চাঁদকে মুগ্ধ হয়ে দেখার অভিজ্ঞতা মনের কোণায় লুকিয়ে রাখলেন। যা দেখলেন তা সত্যিই অপরূপ।

চাঁদকে এদিন সত্যিই সাদা চোখে বড় লেগেছে। চাঁদের আলো যেন ঠিকরে মাখিয়ে দিয়েছে দেহমন। কিন্তু কীভাবে এল চাঁদ এত কাছে?

চাঁদ পৃথিবীকে ডিম্বাকারভাবে প্রদক্ষিণ করে। এই প্রদক্ষিণ করতে করতে একটা সময়ে পৃথিবীর খুব কাছে পৌঁছে যায় চাঁদ। এর গাণিতিক নিয়ম আছে।

জ্যোতির্বিজ্ঞানীরা সে হিসাব করেই জানিয়েছেন আবার এই সুযোগ মিলবে ১৮ বছর পর ২০৩৪ সালের ২৫ নভেম্বর। তবে তার আগে সোমবার সন্ধে থেকে রাত প্রাণভরে মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী রইলেন সকলে। নিউজিল্যান্ড থেকে সবচেয়ে উজ্জ্বল দেখাবে চাঁদকে। তবে এশিয়া থেকেও উজ্জ্বলতা কোনও অংশে কম হল না। চাঁদের হাসি এদিন সত্যিই বাঁধ ভাঙল।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026