SciTech

রবিবার আকাশে উজ্জ্বল ১৪ শতাংশ বেশি বড় ‘সুপারমুন’

১৪ শতাংশ বেশি বড়, ৩০ শতাংশ বেশি উজ্জ্বল। এভাবেই ধরা দিল রবিবার সন্ধের চাঁদ। সাধারণভাবে চাঁদকে সকলে যেভাবে দেখে থাকেন, সুপারমুন তার চেয়ে কিছুটা আলাদা। নিজ কক্ষে চাঁদের অবস্থান ও পৃথিবীর সঙ্গে দূরত্বের নিরিখে চাঁদ পৃথিবীর কাছে এলে এই ‘সুপারমুন’ দেখা যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন সুপারমুন দেখার সেরা সময় ছিল সূর্যাস্তের ঠিক পরেই। মানে সূর্য পশ্চিমে ঢলে পড়া আর চাঁদ ক্রমশ উদয় হওয়া প্রায় এক সময়ে। দিগন্তের পানে চেয়ে অতিকায় চাঁদ নজরে পড়ে। আকাশ কালো হলে তার উজ্জ্বলতাও চোখ ধাঁধিয়ে দিয়েছে।

তবে রবিবার সুপারমুন খাতায় কলমে দেখা গেলেও, চাঁদের অবস্থান পরের ক’দিনে একেবারে বদলে যাবে না। তাই কুয়াশা বা মেঘের কারণে রবিবার চাঁদ দেখার সুযোগ না হয়ে থাকলে মুষড়ে পড়তে মানা করছেন বিজ্ঞানীরা। আগামী সোম, মঙ্গল বা সামনের দু’চারদিন প্রায় একই আকার ও উজ্জ্বলতায় ধরা দেবে চাঁদ। তবে রবিবারই সবচেয়ে কাছে থাকায় এদিনই এই মহাজাগতিক বিস্ময় দেখা সবচেয়ে ভাল।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026