SciTech

আকাশে দেখা যাবে পূর্ণিমার বরফ চাঁদ, কবে দেখা যাবে

আকাশে দেখা যেতে চলেছে বরফ চাঁদ। তবে এই বরফ চাঁদের অন্য গুরুত্বও রয়েছে। চলতি বছরে আরও পূর্ণিমা থাকলেও এটাই সুপারদের মধ্যে শেষটা।

আকাশে পূর্ণিমা খুব বিরল দৃশ্য নয়। তবে এমনও কিছু পূর্ণিমা হয় যার মহাজাগতিক গুরুত্ব অনেক। মানুষের কাছে তার আবার অন্যই আকর্ষণ। যা সব পূর্ণিমার হয়না। যেমনটা হবে আগামী পূর্ণিমায়। আকাশে দেখা যাবে বরফ চাঁদ।

কার্তিক পূর্ণিমায় বাংলা মেতে উঠবে রাসের আনন্দে। কিন্তু মহাকাশে এই পূর্ণিমাটিই এ বছরের জন্য শেষ এমন পূর্ণিমা হতে চলেছে যেখানে চাঁদ পৃথিবীর কাছে থাকবে। ফলে তা আরও উজ্জ্বল দেখাবে।

চাঁদ যখন ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছাকাছি আসে তখন তা অনেক বেশি উজ্জ্বল ও বড় দেখায়। এ বছর অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে চাঁদ পৃথিবীর কাছেই ছিল। ফলে যখনই পূর্ণিমা এসেছে সবচেয়ে বেশি ঝলমল করে উঠেছে সে।

এভাবে ৪টি এমন পূর্ণিমা হওয়ার কথা ছিল। যার ৩টি হয়ে গেছে। কার্তিক পূর্ণিমাই হবে শেষ পূর্ণিমা যেখানে পৃথিবীর কাছে থাকবে চাঁদ। ফলে তাকে বলা হবে সুপারমুন। সেটাই হবে চলতি বছরের শেষ সুপারমুন।

বছরের শেষ সুপারমুন দেখা যাবে কার্তিক পূর্ণিমার দিন। তাই চাঁদকে একটু বেশিই উজ্জ্বল ও বড় দেখতে চাইলে কার্তিক পূর্ণিমার দিন চাঁদ দর্শন ভুললে চলবে না।

আবার এই চাঁদকে অনেক জায়গায় বরফ চাঁদ বা স্নো মুন বলেও ডাকা হয়। শিখ ধর্মাবলম্বীদের কাছে এবং জৈন ধর্মাবলম্বীদের কাছেও এই পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026