প্রাক্তন পর্ণস্টার তথা অভিনেত্রী সানি লিওন-এর গানের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে পাক সেন্সর বোর্ড। যদিও পাক সেন্সর বোর্ডের তরফে এ খবর নিয়ে কোনও কিছু জানান হয়নি। তবে শোনা যাচ্ছে, ২০১৭ সালের জানুয়ারিতে রিলিজ হতে চলা শাহরুখ-সানির ছবি ‘রইস’-এর একটি গান ‘লায়লা ও লায়লা’-র ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে পাক সেন্সর বোর্ড। মনে করা হচ্ছে গানটিতে সানির সাহসী ভঙ্গিমার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তের ভাবনা।
জিনাত আমানের মুখে ৮০-র দশকের সুপারহিট গান ‘লায়লা ও লায়লা’র রিমেক এটি। সে সময়ে জিনাতের মুখে এই গানটিকেও ব্যান করতে উঠে পড়ে লেগেছিল ভারতীয় সেন্সর বোর্ড। মনে করা হচ্ছে সম্প্রতি পাকিস্তানে মডেল কান্দিল বালোচের ভাইয়ের হাতে খুন হওয়ার ঘটনার পরই এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে সেন্সর বোর্ড।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…