Entertainment

যমজ সন্তানের জননী হলেন সানি লিওন

ছোট্ট মেয়ে নিশার খেলার সঙ্গী ঘরে আনতে চেয়েছিলেন তিনি। একই ইচ্ছা ছিল স্বামী ড্যানিয়েল ওয়েবারের-ও। তাঁদের সেই ইচ্ছাপূরণ হল। তবে সুদে আসলে। সানি লিওনের ঘর আলো করে এল যমজ খুদে। ৩ জনের ছোট্ট পরিবারের ডালপালায় সংযোজন হল আরও দুটি শাখা। যাদের একজনের নাম আশের সিং ওয়েবার। আরেকজনের নাম নোয়া সিং ওয়েবার। সারোগেসি পদ্ধতির সাহায্য নিয়ে ২ ফুটফুটে পুত্রসন্তানের মা হলেন সানি লিওন।

গত বছরই মহারাষ্ট্রের একটি অনাথ আশ্রম থেকে কন্যাসন্তান দত্তক নিয়েছিলেন সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল। ২১ মাসের মেয়ে নিশা কউর ওয়েবার ঘর তো আলো করে ছিলই। এবার সেই আলোর সংসারে এল নতুন সদস্য। তাও আবার একসঙ্গে ২ জন। সময়মতই সারোগেট মাদারের সাহায্যে ভূমিষ্ঠ হয় সানি ও ড্যানিয়েলের ২ ছেলে। ভক্তদের কাছে এতবড় খবর চেপে রাখতে চাননি বলিউড অভিনেত্রী। সোমবারই সোশ্যাল মিডিয়ায় ফের মা হওয়ার খবর জানান সানি নিজেই। পোস্টের সাথে তিনি জুড়ে দেন ‘কমপ্লিট ফ্যামিলি পিকচার’। ছবিতে স্বামী, মেয়ে আর সদ্যোজাত ২ ছেলেকে নিয়ে হাসিমুখে দেখা যাচ্ছে ৩ সন্তানের গরবে গরবিনী জননী সানিকে।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026