National

খেত ভরা ফসলে ‘নজর’ লাগা আটকাতে সানি লিওনকে কাজে লাগালেন অন্ধ্রের কৃষক

তাঁর টোটকা কাজে লেগেছে। এখন আর তাঁর মাঠ ভরা খেতের দিকে ফিরেও চাইছেন না কেউ। ‘নজর’ লাগছে না ওই ফসলে। অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার কৃষক চেঞ্চু রেড্ডির ১০ একর চাষ জমি রয়েছে। সেই খেতে এবার দারুণ ফসল হয়েছে। খেত ভরা এমন ফসল হলে গ্রামের লোকজনের নজর লাগে সেই ফসলে। এমনই বিশ্বাস চেঞ্চু রেড্ডির। তাই বেশ কিছুদিন ধরে এই ‘নজর’ লাগা থেকে খেতের ফসলকে রক্ষা করার টোটকা খুঁজছিলেন তিনি। অবশেষে নিজেই মাথা খাটিয়ে খেতের ধারে বড় একটি সানি লিওনের পোস্টার টাঙিয়ে দেন চেঞ্চু রেড্ডি। তাও আবার লাল বিকিনিতে। আর যায় কোথায়! সেই টোটকা দারুণ কাজে এসে গেছে এই অন্ধ্রের কৃষকের। তাঁর দাবি, গ্রামের লোকজন থেকে আশপাশ দিয়ে হাঁটাচলা করা মানুষ, কেউই আর তাঁর খেত ভরা ফসলের দিকে তাকিয়েও দেখছেন না। সে সময়ই নেই কারও হাতে। খেতের আশপাশে ঘোরাঘুরিও নাকি বেড়েছে। কিন্তু তা তাঁর খেত দেখতে নয়।

পাখি বা জন্তু জানোয়ার থেকে ফসল রক্ষার জন্য কাকতাড়ুয়া লাগানোর কথা সকলেরই জানা। কিন্তু ফসলে নজর লাগা আটকাতে চেঞ্চুর এই বুদ্ধি একদম নতুন। সানি লিওন যে শুধু শহুরে মানুষের মন কেড়েছেন তা নয়, গ্রামেগঞ্জেও যে তাঁর ফ্যান ফলোয়ারের শেষ নেই তা বলাইবাহুল্য। এবার ফসল রক্ষা করতেও সানির একটি ‘হট’ ছবিই কামাল করে দিল। ফলে আগামী দিনে যে এই টোটকা দেশের অনেক কৃষকই কাজে লাগাতে চলেছেন তা সহজেই অনুমেয়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026