Entertainment

সানি লিওনের সঙ্গে সেলফি তুলতে চান? আর ক’টা দিন ধৈর্য ধরুন

সানি লিওন। প্রথম জীবনে সফল পর্নস্টার। পরে বলিউডে অভিনেত্রী হিসাবেও যথেষ্ট সফল। যেখানেই হাজির হন সেখানেই উপচে পড়ে ভিড়। ভিড়ের চাপ অনেক সময়ে বলিউডের হিরোইনদের জনপ্রিয়তাকেও ছাপিয়ে যায়। সেই সানি লিওনকে সামনে থেকে চোখের দেখা দেখতে যদি এই ভিড় জমে, তাহলে ভাবুন তাঁর সঙ্গে একটা সেলফি নিতে কী হতে পারে! দেশ বিদেশের বহু মানুষের মুখ ফুটে না বলা, অথচ বুকের মধ্যে তুফান তোলা সানির সঙ্গে একটা সেলফি তোলার অদম্য ইচ্ছাপূরণের সময় আগতপ্রায়। সূত্রের খবর, দিল্লির মাদাম তুসোর গ্যালারিতে এবার বসতে চলেছে সানি লিওনের মোমের মূর্তি। আর মাদাম তুসো যখন, তখন সেখানে বসানো মূর্তি তো আসলের থেকেও আসল লাগবে! তাই রক্ত মাংসের না হলেও মোমের সানির সঙ্গে সেলফির চাহিদা যে মাত্রা ছাড়াবে সে বিষয়ে নিশ্চিত সকলে।

ইতিমধ্যে মুম্বইতে উড়ে এসেছিলেন ব্রিটেনের মাদাম তুসোর শিল্পীরা। সানি লিওনের ২০০-র ওপর ছবি ও শরীরী মাপজোক নিয়ে গেছেন তাঁরা। সেসব ছবি ও মাপজোককে কাজে লাগিয়ে তাঁদের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠবে সানির মোমের পুতুল। তারপর তা দিল্লির মাদাম তুসোয় অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, কেট উইনস্লেট, মিলখা সিং, মধুবালা, কপিল দেব, মেসিদের পাশে জায়গা করে নেবে। যার সঙ্গে সেখানে দেদার সেলফিও তুলতে পারবেন দর্শকরা। তাঁর মোমের মূর্তি তৈরি নিয়ে মাদাম তুসোর উদ্যোগে বেজায় খুশি সানি লিওনও।

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026