Entertainment

পশুহীন ফ্যাশনের প্রচারে ক্যামেরার সামনে নগ্ন হলেন সানি

সানি লিওন একসময়ে চুটিয়ে নীল ছবিতে অভিনয় করেছেন। ফলে নগ্নতা তাঁর কাছে নতুন কিছু নয়। কিন্তু এবার নগ্ন হলেন একদম অন্য উদ্দেশ্যে। বিশ্বের তামাম পশুর পাশে দাঁড়িয়ে, বিশেষত ফ্যাশনদুরস্ত হতে মানুষ যেসব প্রাণির চামড়া সবচেয়ে বেশি পছন্দ করে, সেসব পশুর পাশে দাঁড়ালেন তিনি। পিপল ফর দা এথিক্যাল ট্রিটমেন্ট বা পেটা-র তরফে ভারতে যে সচেতনতা অভিযান শুরু হয়েছে তাতে সানি লিওন ও তাঁর স্বামীই মুখ। প্রচারের উদ্দেশ্যে দুজনেই ক্যামেরার সামনে নগ্ন হয়েছেন। সাদা কালো এই ছবিতে দেখা গেছে সানির স্বামী ডানিয়েল ওয়েবার সামনে রয়েছেন। দেহের অনেকটা অংশ ট্যাটুতে ঢাকা। আর তাঁর পাশেই নগ্ন অবস্থায় সানি লিওন।

মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে সানির এই প্রচারে তিনি সাধারণ মানুষকে পশুর চামড়ার তৈরি পোশাক, ব্যাগ বা অন্য সামগ্রির বদলে সিন্থেটিক চামড়া বা মক ক্রক-এর মত বস্তু বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর স্বামী ডানিয়েলের আহ্বান, পশুহত্যা করে তার চামড়া ব্যবহারের পাশবিতকার রাস্তায় না হেঁটে মানুষের এটা বোঝা দরকার যে পশুদের ছাড়া জীবন অসম্পূর্ণ। তাদেরকেও সম্মানের সঙ্গে বাঁচতে দেওয়া উচিত। সানি লিওন-এর সিনেমার পর্দায় নগ্নতা আর পেটা-র এই মহৎ উদ্দেশ্যে নগ্নতার ফারাক আছে। সেকথা মেনে নিচ্ছেন সকলেই। পেটার জন্য প্রচারমূলক বিজ্ঞাপনের মুখ হওয়ার পাশাপাশি এই প্রচারের স্লোগান হিসাবে ‘ইঙ্ক, নট মিঙ্ক’ ট্যাগ লাইনকে সঙ্গী করেছেন সানি।

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026