Entertainment

৩ সন্তানের সামনেই ১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি লিওন

ফের সাতপাকে বাঁধা পড়লেন সানি লিওন। তাও আবার তাঁর ৩ সন্তানের সামনেই। ১৩ বছর পর ফের বিয়ের মণ্ডপে সানি লিওন।

বলিউড তারকা তথা প্রাক্তন নীল ছবি তারকা সানি লিওন ১৩ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে। তারপর একদিকে চুটিয়ে বলিউড সহ ভারতীয় অন্যান্য ভাষার সিনেমায় অভিনয় এবং অন্যদিকে গুছিয়ে সংসার। এটাই ছিল সানি লিওনের জীবন।

স্বামী ও ৩ সন্তানের জননী সানি বিবাহিত জীবনে যে বেজায় খুশি তা তাঁর পারিবারিক জীবনের দিকে তাকালে যে কেউ বলে দিতে পারেন। ১৩ বছর এভাবেই কেটেছে। এবার কিন্তু তিনি ফের বিয়ের মণ্ডপে হাজির হলেন। বিয়েও করলেন। যার সাক্ষী হল তাঁর ৩ ছেলে, মেয়ে।

সুখী সংসারে কি তবে ফাটল ধরল? ড্যানিয়েল ওয়েবার কি তবে অতীত? দিওয়ালীতে সানি সপরিবারে ছিলেন মালদ্বীপে। সেখানেই তিনি ফের বিয়ে সারলেন।

তবে পাত্র অন্য কেউ নন, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারই। ১৩ বছর আগের স্মৃতিটা যেন ফের একবার সাতপাকে বাঁধা পড়ে ঝালিয়ে নিলেন এই সুখী দম্পতি।

স্বামীর সঙ্গে সানি লিওন, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @sunnyleone

দাম্পত্য জীবনের ১৩টা বছর পার করে নানা চ্যালেঞ্জ একসঙ্গে সামলে পরিবারের মূল্য, ভালবাসা, একসঙ্গে থাকার পাঠ সন্তানদের সামনে তুলে ধারও ছিল এই ফের বিয়ের উদ্দেশ্য। সানি ও ড্যানিয়েল এই বিয়েটা সীমাবদ্ধ রেখেছিলেন তাঁদের ৫ জনের মধ্যেই।

আলাদা করে কাউকে নিমন্ত্রণ করেননি। সুন্দর মণ্ডপ সাজিয়ে সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার একে অপরকে ফের বিয়ের স্পর্শে নতুন করে ভালবেসে ফেললেন মালদ্বীপের সমুদ্রতটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026