Entertainment

শেষ মুহুর্তে ভেঙে গিয়েছিল বিয়ে, কি হয়েছিল জানালেন সানি লিওন

তাঁর বিয়ের সব কেনাকাটা হয়ে গিয়েছিল। বিয়ের জায়গাও ঠিক। শেষ মুহুর্তে ভেঙে যায় তাঁর বিয়ে। কি হয়েছিল জানালেন সানি লিওন।

এক সময়ে নীল ছবির অন্যতম মুখ সানি লিওন এখন সেই জগত থেকে অনেক দূরে। এখন তিনি বরং বলিউড সহ বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করছেন। ভারতীয় সিনেমার পরিচিত মুখ হয়ে উঠেছেন। সেই সানি এবার জানালেন তাঁর জীবনের এক হৃদয় বিদারক অধ্যায়ের কথা।

সানি একটি অনুষ্ঠানে হাজির হয়ে সে কাহিনি বলেন। সানি জানান, সেসময় তিনি একজনের সঙ্গে প্রেম করছিলেন। তাঁরা বিয়েরও ঠিক করে ফেলেছিলেন। ডেসটিনেশন বিয়ে হওয়া স্থির হয়েছিল। হাওয়াইতে হবে বিয়ে।

বিয়ের জন্য পোশাকও কেনা হয়ে গিয়েছিল। বিয়ের অন্যান্য কেনাকাটাও অনেকটাই সম্পূর্ণ। বিয়ের তখন আর মাত্র ২৩ মাস বাকি। সেইসময় একদিন তাঁর মনে হয় তিনি যাঁর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন, তিনি সানিকে আর ভালবাসেন না। একটা এমন অনুভূতি কাজ করে তাঁর।

সানি তাঁর হবু স্বামীকে সে কথা সোজাসুজি জিজ্ঞেসও করেন। তিনি কি সানিকে এখনও ভালবাসেন? সানি জানান, সেই প্রশ্নের উত্তরে তাঁর সেই প্রেমিক সাফ জানিয়েছিলেন যে তিনি আর সানিকে ভালবাসেন না।

এটা শোনার পর বিয়ের সব ঠিক হলেও সে বিয়ে ভেঙে যায়। পরবর্তীকালে সানির সঙ্গে দেখা হয় ড্যানিয়েল ওয়েবার-এর। ২ জনের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা বিয়ে করেন।

এখন সানি ও ড্যানিয়েলের সুখের সংসার। তাঁদের ৩ সন্তান রয়েছে। তবে এই সুন্দর একটি সংসার পাওয়ার আগে তিনি যাঁকে বিয়ে করতে যাচ্ছিলেন তাঁর সঙ্গে বিয়ের সব ঠিক হয়েও সানির বিয়ে ভেঙে গিয়েছিল। সে কাহিনি এতদিনে নির্দ্বিধায় সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী সানি লিওন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026