Entertainment

সব জড়তা ঝেড়ে ফেলে এবার এই কাজটাও শিখে ফেললেন সানি

সানি এবার আরও একটি কাজ রপ্ত করে ফেললেন। অন্যান্য কাজের মত এক্ষেত্রেও তিনি যথেষ্ট সাবলীল। ধরা পড়েনি কোনও জড়তা।

কাজের প্রয়োজনে তো কত কিছুই করতে হয়। না জানলে শিখে নিতে হয়। এক সময় নীল ছবির জন্য পরিচিত সানি লিওন এখন বলিউড তারকা। বলিউডের পাশাপাশি তিনি অন্যান্য ভাষার সিনেমাতেও অভিনয় করছেন। অভিনেত্রী হিসাবে যথেষ্ট সুযোগও পাচ্ছেন।

এবার তেমনই একটি সিনেমার প্রয়োজনে তাঁকে একটি কাজ শিখে নিতে হল। যাবতীয় জড়তা মুছে সে কাজে সাবলীল হওয়ার লড়াইও চালালেন তিনি। অবশেষে সফলও হলেন।

সানি এখন বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও চুটিয়ে অভিনয় করছেন। সেখানেই জিন্না নামে একটি সিনেমায় তাঁর চরিত্রটি এক মূক ও বধিরের। এই চরিত্রে অভিনয় করার জন্য সানির সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারার ভাষা শেখার দরকার ছিল।

সানি চাইছিলেন যেন দর্শকদের মনে না হয় যে তিনি কিছু নকল করার চেষ্টা করছেন। বরং তিনি চরিত্রটিকে যতটা সম্ভব বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেন।

এজন্য কয়েক সপ্তাহ সানি আলাদা করে এক প্রশিক্ষকের কাছে এই সাইন ল্যাঙ্গুয়েজ শেখেন। যাতে তাঁর ক্যামেরার সামনে সাইন ল্যাঙ্গুয়েজে বক্তব্য প্রকাশ করতে জড়তা না থাকে।

অভিনয়ের সময় তাঁর প্রশিক্ষণ কাজেও আসে। তিনি সাবলীলভাবেই চরিত্রটি ফুটিয়ে তুলেছেন সিনেমার পর্দায়। সানি এই সাফল্যের জন্য তাঁর প্রশিক্ষককে ধন্যবাদ জানিয়েছেন।

সেইসঙ্গে সানি এও বলেন যে যাঁরা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেন তাঁদের যেন তাঁর অভিনয় দেখে সঠিক মনে হয় সেদিকে নজর রেখেছিলেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026