Entertainment

চ্যালেঞ্জের মুখে সানি লিওন, হাসি, ভূত আর রানিকে এক সুতোয় গাঁথতে হবে তাঁকে

অভিনেত্রী সানি লিওনকে এবার একদম অন্য রূপে পাওয়া যেতে চলেছে। এবার তিনি ভূতের রানি। তাও আবার অতি সুন্দরী এক রানি।

সানি লিওন এখন বলিউডে অভিনেত্রী হিসাবে নিজের একটা জায়গা করে নিয়েছেন। হিন্দি সিনেমার পাশাপাশি অন্য ভাষার সিনেমাতেও কাজ পাচ্ছেন। সানি এবার একদম অন্য রূপে ধরা দিতে চলেছেন।

এবার তিনি ভূতের রানি। তবে তা দেখে বোঝার উপায় নেই। একাধারে তিনি রানি মায়াসেনা। আবার তিনি ভূতও। আবার তিনি হাসির উৎসও। সব মিলিয়ে ভূত, রানি এবং কমেডিয়ান, সব চরিত্রকে একটা সুতোয় বাঁধাটাই একটা বড় চ্যালেঞ্জ।

এমনই একটি চরিত্র নিয়ে এবার সামনে আসতে চলেছেন সানি লিওন। একসময় নীল ছবি খ্যাত নায়িকা সানি লিওন এবার তামিল সিনেমার মায়াসেনা।

‘ওহ মাই ঘোস্ট’ সিনেমায় তিনিই মুখ্য চরিত্র। ফলে তাঁর সামনে এটা একটা চ্যালেঞ্জও। সিনেমার পরিচালকের মতে, তিনি এমন একজনকে খুঁজছিলেন যিনি একাধারে উন্নাসিক, আবার ঠান্ডা সুন্দর স্বভাবের। সব মিলিয়ে তিনি সানিকেই সব দিক থেকে সঠিক হিসাবে পান।

সানি নিজে জানিয়েছেন, তাঁকে সিনেমায় নাচতে এবং গাইতেও দেখা গিয়েছে। কিন্তু অ্যাকশনে দেখা যায়নি। এখানে সেটাও দেখা যাবে। তিনি একাধারে একজন রানি। আবার ভূতও।

গোটা সিনেমাটা যেহেতু একটি হরর কমেডি, তাই প্রচুর হাসির খোরাকও থাকছে। সানির মতে, মানুষকে হাসানো খুব কঠিন কাজ। আর এই সিনেমায় ভয় আর হাসিকে একসঙ্গে মেশানো হয়েছে দারুণভাবে। তিনিও চেষ্টা করেছেন যাতে মানুষের হাসিটা বেঁচে থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026