ফাইল : সানি লিওন, ছবি - আইএএনএস
প্রাক্তন নীল ছবির নায়িকা সানি লিওন এখন পুরোদস্তুর ভারতীয় মূলধারার সিনেমার সঙ্গে যুক্ত। বলিউডে একের পর এক সিনেমা করার পর এখন আঞ্চলিক ভাষাতেও সিনেমা করছেন তিনি। ডাক পাচ্ছেন। দক্ষিণী সিনেমায় তো বটেই এমনকি একটি বাংলা সিনেমাতেও জায়গা হয়েছে তাঁর। সেই সানি এখন স্বামী-সন্তানকে নিয়ে সংসারও সামলান আবার কাজও করেন। পরিবার ও কাজের মধ্যে সুন্দর সামঞ্জস্য রেখে চলেন। সেই সানি এবার ধরা পড়লেন অন্য ফ্রেমে।
সানি লিওন যে আঁকতেও পারেন তা অনেকের জানা ছিলনা। সোশ্যাল সাইটে তাই সানিকে ছবি আঁকতে দেখে অনেকেই অবাক। পাশাপাশি অনেকেই দেখার চেষ্টা করেছেন কেমন আঁকেন তিনি। কেমন তাঁর আঁকার হাত। সানি নিজেই যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা গেছে তিনি তাঁর ২ ছেলে নোয়া ও এসার-কে সঙ্গে করে ছবি আঁকছেন। সানি সাদা কাগজের ওপর স্কেচ করছেন। আর তাঁর ছেলেরা পিছনে রং নিয়ে খেলা করছে।
সানি জানিয়েছেন, তিনি একটি আঁকা শুরু করলেন। আর তাঁর ছেলেরাও আঁকছে পিছনে বসে। সানির একটি মেয়েও রয়েছে। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল মহারাষ্ট্রের লাতুরের একটি গ্রাম থেকে ওই মেয়েটিকে দত্তক নেন। ২০১৭ সালে তাকে দত্তক নেন তাঁরা। নাম দেন নিশা। ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হন সানি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…