ফাইল : সানি লিওন, ছবি - আইএএনএস
প্রথম জীবনে তাঁর পরিচয় ছিল তিনি একজন পর্নস্টার। পরে দেশের মেয়ে দেশে ফিরে বলিউডে পা দেন। এখন তিনি প্রবলভাবে সংসারী এবং বলিউডের মূলধারার সিনেমার অন্যতম অভিনেত্রী। তাঁর এখনও পর্যন্ত জীবনটা একটা সিনেমার মতই। ভারতে যদি কোনও পর্নস্টারকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে তবে তিনি সানি লিওন।
যিনি এখনও কোনও অনুষ্ঠানে গেলে তাঁকে দেখার জন্য ভিড়ে রাস্তা বন্ধ হওয়ার উপক্রম হয়। সেই সানি লিওনের জীবন নিয়ে একটি ওয়েব সিরিজ চালু হতে চলেছে। নাম ‘করণজিৎ কউর: দ্যা আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’। এই সিরিজের জন্য বারবার তাঁকে তাঁর ফেলে আসা জীবনে উঁকি দিতে হয়েছে। আর একটা প্রবল কষ্ট, যন্ত্রণা বেরিয়ে এসেছে সানির।
এই ওয়েব সিরিজের জন্য তাঁকে তাঁর পুরনো স্মৃতি রোমন্থন করতে হয়েছে। সেসব স্মৃতি তাঁর কাছে এখন দুঃস্বপ্নের মত। একটা কালো সময়। স্মৃতিতে সেখানে এখন ফিরে যেতেও তাঁর ভয় করে। তিনি ভেঙে পড়েন। এমন নাকি অনেকবার হয়েছে যে এই ওয়েব সিরিজের শ্যুটিংয়ে তিনি কষ্টে কেঁদে ফেলেছেন। মায়ের মৃত্যু, বাবার মৃত্যু, রুপোলী জগতে পা এবং তারপরের জীবন। সবই খুব দ্রুত এসেছিল সানির জীবনে। সেসব কথা ভাবলে এখনও তিনি শিউরে ওঠেন।
এখন অবশ্য বলিউডে কাজ, স্বামী, সংসার নিয়ে তিনি ভাল আছেন। ইন্দো-কানাডিয়ান সানি আমেরিকান ঢঙে কথা বলাটা ছাড়তে পারেননি। তবে হিন্দি শিখছেন খুব দ্রুত। তাঁর দাবি, তিনি যতই আমেরিকান ঢঙে কথা বলুননা কেন, আসলে তিনি পাক্কা দেশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…