Entertainment

কেরালার পাশে সানি লিওন

বন্যা দুর্গত কেরালার ত্রাণে সারা দেশ থেকেই নানাভাবে সাহায্য আসছে। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেলেব্রিটিরাও। সেই তালিকায় যুক্ত হল বলিউড তারকা সানি লিওনের নাম। তিনি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার কেরালার বন্যার্তদের জন্য ১ হাজার ২০০ কেজি চাল ও ডাল পাঠিয়েছেন। ইন্সটাগ্রামে একথা জানিয়েছেন সানি। তিনি আরও জানিয়েছেন, কেরালার মানুষের জন্য এটা যথেষ্ট নয় তিনি জানেন। ভাল হত যদি তিনি এর চেয়েও বেশি পাঠাতে সমর্থ হতেন। পাশাপাশি তিনি অভিনেতা প্রতীক বব্বর ও সিদ্ধান্ত কাপুরকে ধন্যবাদ জানিয়েছেন কেরালার ত্রাণে অর্থ সাহায্যার্থে জুহুতে একটি অনুষ্ঠান আয়োজনের জন্য।

কেরালার বন্যাত্রাণে সাহায্য করতে ইতিমধ্যেই অমিতাভ বচ্চন ৫১ লক্ষ টাকা ও তাঁর অনেক জামাকাপড় ও জুতো পাঠিয়েছেন। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা পাঠিয়েছেন খাবার ও ওষুধ। এক ভক্তের তরফে ১ কোটি টাকা প্রদান করেছেন সুশান্ত সিং রাজপুত। এমন অনেকেই এগিয়ে এসেছেন কেরালার মানুষের পাশে দাঁড়াতে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026