ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @sunnyleone
ভক্তদের কাছে তিনি ‘বেবি ডল’। তাঁর ‘পিঙ্ক লিপস’-এর সম্মোহনে মুগ্ধ দুনিয়াবাসী। সোশ্যাল মিডিয়ায় সেই গোলাপি রঙয়ের জাদু নিয়ে আরও একবার হাজির হয়েছেন অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রাক্তন পর্নস্টার। সবুজ বাগানে গোলাপি রঙের সুন্দর একটি চায়ের কেটলি গাছের কাটা ডালে ঝোলানো। সেই কেটলির তলায় লাইটার হাতে ঘাসের ওপর বসে আছেন সানি। মন দিয়ে লাইটারের আগুনের উত্তাপে কেটলিতে চা বানানোর চেষ্টা করছেন তিনি। ছবিতে সানিকে এই নতুন অবতারে দেখে তো বেজায় অবাক বনেছেন তাঁর অনুরাগীরা। সানি না হয় তাঁর যেকোনও ছবি বা ভিডিওতে অনুরাগের উষ্ণতা ছড়ান ভক্তদের বুকে। তা বলে কি লাইটারের আগুন দিয়ে কেটলির জলে উষ্ণতা ছড়ানো সম্ভব? লাইটারের আগুনে তো আর বাস্তবে চা বানানো যায় না। সেকথা জেনেও কেন এমন হাস্যকর কাজ করার চেষ্টা করতে গেলেন সানি? এই প্রশ্নই এখন ভাবিয়ে তুলছে নেটিজেনদের।
সানি কি তবে ১ মাস পর চা বানিয়ে খেতে চাইছেন? অভিনেত্রীর দিকে এই ভাষাতেই কটাক্ষের তির ছুঁড়ে দিয়েছেন কেউ কেউ। কেউ আবার সানির এমন অদ্ভুত অবান্তর প্রচেষ্টাকে ‘বীরবলের খিচুড়ি’ নামে আখ্যা দিয়েছেন। মজা করে আবার কেউ অভিনেত্রীকে ধূপ দিয়ে কেটলিতে চা বানানোর পরামর্শও দিয়েছেন। সানিকে ‘বিউটি উইদাউট ব্রেন’ বলে বিদ্রূপ করতে ছাড়েননি অনেকে। ইন্সটাগ্রামে তাঁর পোস্টের ক্যাপশনে যদিও লাইটার দিয়ে চা বানানোর ব্যর্থতার কথা আগেই স্বীকার করেছেন সানি। ভক্তদের সাফ জানিয়ে দিয়েছেন, লাইটার দিয়ে চা বানিয়ে লাভ নেই। আদতে এই কৌশল কোনও কাজের নয়। তবে কি নেটিজেনদের বিরূপ সমালোচনার ঝড় আছড়ে পড়ার ইঙ্গিত আগেই পেয়েছিলেন সানি? সেই প্রশ্নের কোনও জবাব অবশ্য মেলেনি অভিনেত্রীর তরফ থেকে। তবে গোলাপি কেটলির তলায় ঠায় লাইটার ধরে বসে থাকার ছবি বেশ শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…