Entertainment

কোন ম্যাজিকে ফিরেছে ধর্মেন্দ্র, সানি, ববির ভাগ্য, খোলসা করলেন সানি দেওল

২৩ বছরের অধরা সাফল্য কোন ম্যাজিকে ধরা দিল হাতের মুঠোয়। যে সাফল্যের অপেক্ষায় পরিবারের ৩ খ্যাতনামা পুরুষ ২ দশক ধরে ছিলেন, কার হাত ধরে তা এল দেওল পরিবারে, জানালেন স্বয়ং সানি।

ভারতীয় সিনেমায় তোলপাড় ফেলা ঘায়ল সিনেমার সেই রাগী যুবক সানি দেওল এখন শ্বশুর মশাই। তাঁর ছেলে করণ গত বছর ২৩ জুন বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা দৃশ্য আচার্যকে। সানির মতে তাঁর পুত্রবধূই তাঁদের পরিবারের দিন বদলে দিয়েছেন।

পুত্রবধূকেই সানি সব কৃতিত্ব উজাড় করে দিয়েছেন। তাঁর মতে, তার আগে ২৩ বছর ধরে তিনি, তাঁর বাবা ধর্মেন্দ্র, ভাই ববি দেওল সিনেমা করেছেন। আরও কত কিছুই করেছেন।

কিন্তু কিছুই যেন কাজে আসছিলনা। সাফল্য আসছিলনা। অনেক চেষ্টা করেও না আসা সাফল্যের পিছনে ২৩ বছর কেটে যায়। কিন্তু তাঁর ছেলের বিয়ের পর অগাস্ট মাসে মুক্তি পায় গদর ২।

ডিসেম্বরে মুক্তি পায় তাঁর ভাই ববি দেওল অভিনীত অ্যানিম্যাল। অনেকেই বলেছিলেন এ সিনেমা কে দেখবে! কিন্তু এই ২টি সিনেমাই তাঁদের ২৩ বছর ধরে খোঁজা সাফল্যকে এনে দিয়েছে।

এই ২ সিনেমারও আগে তাঁর ছেলের বিয়ের মোটামুটি ১ মাস পরই মুক্তি পায় ধর্মেন্দ্রর রকি অউর রানি কি প্রেম কাহানি। সেটাও ধর্মেন্দ্রকে ফিরিয়ে আনে বলিউডে। আর এ সবই তাঁদের জীবনে হয়েছে তাঁদের পুত্রবধূ তাঁদের পরিবারে পা রাখার পর।

সানি দেওলের মতে তাঁদের পুরো পরিবারের জন্য কার্যত ভাগ্য বয়ে এনেছেন তাঁদের পুত্রবধূ। তাঁরা যদি ফের সাফল্যের স্বাদ পেয়ে থাকেন তাহলে তার সব কৃতিত্ব তাঁর বৌমার। একটি টিভি শোতে এসে অকপটে বৌমা দৃশ্য আচার্যকে ঢালাও সার্টিফিকেট দিলেন সানি। চোখ জলে ভরল ববির। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026