Entertainment

কোন ধরনের ছবিতে ছেলেকে দেখতে চান না, সাফ জানালেন সানি

ছেলেকে কোনওভাবেই রিমেক সিনেমায় দেখতে রাজি নন অভিনেতা সাংসদ সানি দেওল। তিনি চান ছেলে এমন চরিত্রে অভিনয় করুন যারজন্য তাঁকে মানুষ মনে রাখবে। সানির মতে, তাঁকেও মানুষ মনে রেখেছে সেইসব মৌলিক চরিত্র করার জন্য। যা রিমেক করে নতুন করে প্রমাণ করা মুশকিল। তাঁর দাবি, আধুনিক প্রজন্ম বড্ড বেশি রিমেকে জোর দিচ্ছে।

সানি আরও বলেন, শুধু সিনেমা বলেই নয়, গানেও একই অবস্থা। ৬০, ৭০, ৮০ বা ৯০ দশকে যেসব গান চিরকালীন হয়ে আছে সেসব গানেরও রিমিক্স তৈরি হচ্ছে। নতুনত্ব কোথায়? এখন যদি নয়া প্রজন্মকে জিজ্ঞেস করা হয় এখন কী ধরনের মিউজিক করছ? তাঁদের উত্তর হবে রিমিক্স করছি। কেন নতুন কিছু নয়? কেন উদ্ভাবনী নেই! সানির পরামর্শ, যাঁরা এখন সাফল্যের শিখর ছুঁয়েছেন বা যাঁরা নতুন কিছু করতে চান তাঁরা নিজেকে প্রশ্ন করুন নিজে কী দিলেন, কী করলেন? নাকি শুধু রিমিক্স করলেন।

ছেলে করণ দেওলের ডেবিউ সিনেমা নিজে হাতে তৈরি করছেন সানি দেওল। ‘পল পল দিল কে পাস’ সিনেমায় সানি দেওলের পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন করণ। সানি মনে করেন, করণের ঠাকুরদা, বাবা, কাকাকে মানুষ মনে রেখেছেন তাঁদের অভিনয়ের জন্য। তেমনই একটি সিনেমা জগতের পরিবার থেকে আসছে করণ। তার সেরাটুকু বার করে আনার জন্য পরিচালক হিসাবে তিনি সবটুকু উজাড় করে দেবেন বলেও জানান এক সময়ের বলিউড কাঁপানো অভিনেতা সানি দেওল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026