SciTech

অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস, স্থির হল ফেরার দিন

সুনিতা উইলিয়ামস আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন মাত্র ১ সপ্তাহের জন্য। কিন্তু সেখানে গিয়ে আটকে পড়েন। অবশেষে তিনি ফিরছেন পৃথিবীতে। কবে ফিরছেন তিনি।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস নাসার স্পেসএক্স ক্রু-৯ মিশনের সঙ্গী হয়ে পৌঁছেছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তাঁর সঙ্গে ছিলেন মহাকাশচারী বাচ উইলমোর। এঁদের ২ জনেরই দিন সাতেক সেখানে কাটিয়ে ফিরে আসার কথা ছিল।

কিন্তু তাঁদের যে মহাকাশযানে ফেরার কথা ছিল তাতে কিছু যান্ত্রিক সমস্যা থাকায় তখনকার মত আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে পড়েন তাঁরা। গতবছর ৬ জুন তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন। তারপর মাসের পর মাস কাটতে থাকে।

নানা সময়ে তাঁদের ফেরানোর বিষয়টি সামনে আসে। কিন্তু কানও না কোনও কারণে ভেস্তেও যায়। ইতিমধ্যে মহাশূন্যেও একাধিকবার হেঁটে ফেলেছেন সুনিতা।

মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প আসার পর তিনি প্রথমেই স্পেসএক্স-এর কর্ণধার ইলন মাস্ককে অনুরোধ করেন যেন সুনিতাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে স্পেসএক্স। যদিও তার আর দরকার পড়ল না। নাসাই তাদের ক্রু-১০ মিশনে সুনিতা ও উইলমোরকে ফিরিয়ে আনতে চলেছে।

প্রথমে স্থির ছিল নাসা মার্চের শেষে এই মিশন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাবে। কিন্তু এখন সেই দিন আরও এগিয়ে আনা হয়েছে। ১২ মার্চ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে যাবে নাসার এই যান। যা ফিরিয়ে আনবে সুনিতাদের।

যদি সবকিছু পরিকল্পনামতই এগোয় তাহলে সুনিতারা ৯ মাসের কিছু বেশি সময় পর পৃথিবীতে পা রাখবেন। ১২ মার্চ তাঁদের ফেরার অপেক্ষায় এখন গোটা বিশ্ব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026