Sports

কড়া ভাষায় সুনীল গাভাস্কারকে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী

এবার মহারাষ্ট্রের এক মন্ত্রীর কড়া আক্রমণের মুখে পড়তে হল সুনীল গাভাস্কারকে। ক্রিকেট কিংবদন্তিকে কার্যত হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন তিনি। গাভাস্কার এখনও বিষয়টিতে মুখ খোলেননি।

ঘটনার সূত্রপাত ১৯৮৬ সালে। তখন ভারতীয় ক্রিকেটের এক মহা তারকার নাম সুনীল গাভাস্কার। সেই কিংবদন্তি ক্রিকেটারকে তদানীন্তন মহারাষ্ট্র সরকার বান্দ্রা ইস্ট এলাকায় একটি ২ হাজার বর্গমিটারের জমি দেয়। ক্রিকেট তথা ক্রীড়া প্রশিক্ষণ অ্যাকাডেমি তৈরি করার জন্য এই জমি দেওয়া হয়।

তারপর কেটে গেছে ৩৫ বছর। কিন্তু সেই জমি যেমনকার তেমন পড়ে আছে। সেখানে কিছুই তৈরি করেননি গাভাস্কার। এদিকে নিয়ম হল সরকার যদি কোনও বিশেষ কারণে কাউকে জমি দেয় তাহলে সেখানে সেটা তৈরি করে ফেলতে হয় ৩ বছরের মধ্যে। কিন্তু গাভাস্কার তা ৩৫ বছরেও করেননি। আবার জমি ফেরতও দিয়ে দেননি।

বিষয়টি তুলে ধরে গাভাস্কারকে কার্যত হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী জিতেন্দ্র আওয়ধ। তিনি সাফ জানিয়েছেন তিনি এই জমির বরাদ্দ বাতিল করে তা নিয়ে নিতেই চেয়েছিলেন। কিন্তু এই জমির সঙ্গে নেহাতই জড়িয়ে আছে সুনীল গাভাস্কারের নাম। তাই সেটা থেকে তিনি বিরত থেকেছেন।

তবে এটাও বুঝিয়ে দিয়েছেন হয় গাভাস্কার এখানে ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা করুন, নয়তো জমি ফিরিয়ে নেবে সরকার।

কড়া হুঁশিয়ারির পর কিছুটা নরম হয়ে জিতেন্দ্র বলেন, তিনি গাভাস্কারকে ক্রিকেটের ঈশ্বর মনে করতেন। ফিলিপ ডিফ্রেটাসের বলে যেদিন গাভাস্কার বোল্ড হয়ে যান সেদিন তিনি কাঁদতে কাঁদতে স্টেডিয়াম থেকে বেরিয়ে এসেছিলেন।

প্রসঙ্গত হেমা মালিনী বা রাজীব শুক্লাকেও এমন ২টি প্লট দিয়েছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু তাঁরা সময়মত যে জন্য জমি দেওয়া তা পূরণ করতে না পারায় জমি ফিরিয়ে দিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে গাভাস্কারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026