Entertainment

প্রয়াত অভিনেত্রী সুমিতা সান্যাল

চলে গেলেন বাংলা সিনেমার একসময়ের বিখ্যাত অভিনেত্রী সুমিতা সান্যাল। বয়স হয়েছিল ৭২ বছর। লেক গার্ডেনসের বাড়িতে এদিন মৃত্যু হয় তাঁর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ১৯৪৫ সালে দার্জিলিংয়ে জন্ম। মাত্র ১৫ বছর বয়সে প্রথম রুপোলী পর্দার জগতে পদার্পণ। ১৯৬০ সালে প্রথম সিনেমা খোকাবাবুর প্রত্যাবর্তন। তারপর বিভিন্ন সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মনে আলাদা ছাপ রেখেছিল। যা আজও মানুষের কাছে সুমিতা সান্যালকে আলাদা করে চিনিয়ে দেয়।

সত্যজিৎ রায়ের নায়ক বা বিশ্বজিত-সন্ধ্যা রায়ের সঙ্গে কুহেলি বা সাগিনা মাহাতোয় দিলীপ কুমারের সঙ্গে তাঁর পর্দা কাঁপানো অভিনয় মানুষের মনে তাজা। প্রায় ৪০টি বাংলা সিনেমায় অভিনয় করেছেন সুমিতা সান্যাল। শুধু বাংলা সিনেমাই নয়, অনেকগুলি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। আনন্দ-এ অমিতাভ বচ্চনের মত ডাকসাইটে অভিনেতার বিপরীতে তাঁর সাবলীল অভিনয় অনেকেরই মনে আছে। এছাড়া গুড্ডি, আশীর্বাদ সহ অনেকগুলি হিন্দি সিনেমায় তাঁকে দেখতে পাওয়া গেছে। তাঁর প্রয়াণে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026