World

মাত্র ৩ দিনে বাঙালির বিশ্বজয়, লেখা হল নতুন ইতিহাস

মাত্র ৩টে দিন। তাতেই বিশ্বজয় করে দেখালেন এক বঙ্গ সন্তান। তাঁকে সঙ্গ দেন আলি ইরানি নামে আর এক ব্যক্তি। যাঁরা নতুন ইতিহাস লিখে ফেললেন।

৪ দিন বলা হলেও নিখুঁত করে বলতে গেলে বলতে হয় ৩ দিন ১ ঘণ্টা ৫ মিনিট ৪ সেকেন্ড। মানে ৩ দিন এবং তার ওপর সামান্য বেশি সময়। এটাকে ৪ দিন বলা যায়না। ৩ দিন বলাই শ্রেয়।

মাত্র এই সামান্য সময়ে এক বঙ্গ সন্তান যা করে দেখালেন তা নতুন রেকর্ড তৈরি করল। বিশ্বে এখনও এটা কেউ করে দেখাতে পারেননি।

সুজয় কুমার মিত্র এবং তাঁর সঙ্গী আলি ইরানি যা করে দেখালেন তা যে কোনও বাঙালির জন্য গর্বের। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। কিন্তু সেই সর্ষে যে এমন উল্কার গতিতে পৃথিবীটা পাক দিয়ে ফেলবে তা কে জানত!

সুজয় কুমার মিত্র এবং আলি ইরানি, ২ জনই ঘুরতে পেলে এক কথায় রাজি। তাঁরাই এবার স্থির করেছিলেন পৃথিবীর ৭টি মহাদেশেই পা রাখার। তাও আবার যতটা কম সময়ে সম্ভব। সেটাই তাঁরা করে দেখালেন।

গত ৪ ডিসেম্বর তাঁরা অ্যান্টার্কটিকা থেকে তাঁদের যাত্রা শুরু করেন। তারপর এক এক করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা হয়ে ওশেনিয়া-য় পৌঁছ যান ৭ ডিসেম্বর।

প্রতিটি মহাদেশে পদার্পণ করার পর তাঁরা অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্পর্শ করেন। মোট সময় নেন ৩ দিন ১ ঘণ্টা ৫ মিনিট ৪ সেকেন্ড। যা এক নতুন বিশ্বরেকর্ড রচনা করল। বাঙালির জন্য লিখল আরও এক অনন্য ইতিহাস।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026