Sports

যোগাসন চর্চায় বঙ্গসন্তানের বিরল কৃতিত্ব, সোনায় হ্যাট্রিক

যোগাসন চর্চা ভারতের বহু প্রাচীন এক প্রচলন। যা কার্যত বিশ্বকে শিখিয়েছে ভারত। সেখানেই এক বঙ্গসন্তানের জাতীয় স্তরের প্রতিযোগিতায় এল বিরল সাফল্য।

যোগাসন চর্চা ভারতের প্রাচীন এক প্রচলন। যা এ দেশের নতুন প্রজন্মকে সুস্বাস্থ্যের অধিকারী করেছে। মধ্যবয়সে সুস্থভাবে বাঁচার পথ দেখিয়েছে। বৃদ্ধ বয়সেও শরীরকে কুব্জ হতে দেয়নি। রেখেছে তরতাজা ও সুস্থ সবল। ভারতের এই প্রাচীন শরীরচর্চার গুণ যে কতটা তা বিশ্ব এখন বুঝতে পেরেছে।

ভারতীয় যোগ চর্চা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। ভারতের এই দান বিশ্ববাসী বুঝতে পারলেও ভারতের নব্য প্রজন্মের কাছে এর আকর্ষণ কতটা তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।

কিন্তু দেশের নব্য প্রজন্মও যে সঠিক তালিম পেলে যোগ চর্চায় শ্রেষ্ঠত্বের ছাপ রাখতে পারে তার এক উদাহরণ তৈরি করলেন দক্ষিণ দমদমের বাসিন্দা ২৪ বছরের সুজয় ঘোষ।

সুজয় দেশি বিদেশি নানা পুরস্কার জয়ের পর হালে উত্তরাখণ্ডে আয়োজিত একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে সোনা জয়ের হ্যাট্রিক করে বিরল কৃতিত্ব অর্জন করেছেন।

ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসনা স্পোর্টস ইন্ডিয়া ডিভিশন গত ২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর উত্তরাখণ্ডে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল। যেখানে ট্র্যাডিশনাল সোলো, আর্টিস্টিক সোলো এবং আর্টিস্টিক গ্রুপ, এই ৩ বিভাগে সুজয় স্বর্ণপদক জয়ের সম্মান অর্জন করেছেন। যা বাংলার মুখ উজ্জ্বল করেছে।

১৭ বছর ধরে যোগ চর্চা করে চলা ব্যবসায়ী পরিবারের ছেলে সুজয়ের অধ্যবসায় তাঁকে এই সাফল্য এনে দিয়েছে। কঠোর অনুশীলনের ফল পেয়েছেন তিনি।

এই প্রতিযোগিতায় ৩টি স্বর্ণপদক জয় ছাড়াও সুজয় সিনিয়র গ্রুপে দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছেন। ২২টি রাজ্যের প্রতিযোগীদের সঙ্গে সমানে টক্কর দিয়ে সুজয়ের এই সাফল্য বাংলার যোগ চর্চার ভবিষ্যতকে আরও উজ্জ্বল করল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026