National

তাঁর জামাইকে প্রধানমন্ত্রী বানিয়েছেন তাঁর মেয়ে, শাশুড়ির বক্তব্য ভাইরাল

তাঁর জামাই অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। প্রতি বৃহস্পতিবার উপবাস করেন। সেই মানুষকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন তাঁর মেয়ে। শাশুড়ির সেই বক্তব্য এখন ভাইরাল।

তাঁর জামাই তো অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। বিয়ের পরও তিনি প্রতি বৃহস্পতিবার উপবাস করতেন। এমন এক ধার্মিক মানুষকে প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়ে দিয়েছেন তাঁর মেয়ে।

তিনি নিজে তাঁর স্বামীকে ব্যবসায়ী বানাতে পেরেছেন। কিন্তু তাঁর মেয়ে নিজের স্বামীকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। তাই মেয়েরা চাইলে কিনা পারে। এটাই ছিল তাঁর বক্তব্যের মোদ্দা কথা। যা ছড়িয়ে পরতে সময় নেয়নি।

কারণ যিনি কথাগুলো বলেছেন তিনি ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি। নারায়ণ ও সুধা মূর্তির মেয়ে হলেন অক্ষতা মূর্তি। যিনি ঋষি সুনকের স্ত্রী। আর এখন ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম ঋষি সুনক। সুধা মূর্তির দাবি, ধার্মিক ঋষি সুনককে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়েছেন তাঁর মেয়ে অক্ষতা।

ঋষি সুনক, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @rishisunakmp

সুধা মূর্তি আরও বলেন, তিনি প্রতি সোমবার উপবাস করেন। কিন্তু তাঁর জামাই ঋষি সুনক প্রতি বৃহস্পতিবার উপবাস পালন করেন। আর তা তিনি প্রধানমন্ত্রী হয়ে এখনও মেনে চলছেন।

সুধা মূর্তি জানান, ঋষি সুনকদের পরিবার পঞ্জাবের বাসিন্দা। ১৫০ বছর আগে তাঁরা ব্রিটেনের বাসিন্দা হয়ে যান। তারপর থেকে প্রজন্মের পর প্রজন্ম সেখানেই বাস। কিন্তু ঋষি সুনক অত্যন্ত ধার্মিক মানুষ।

প্রসঙ্গত ভারতীয় বংশোদ্ভূত কেউ ব্রিটেনের প্রধানমন্ত্রী এই প্রথম হয়েছেন। এটা ব্রিটেনের ইতিহাসে কার্যত ভারতের একটা বড় প্রাপ্তি। মজা করে অনেকেই বলছেন এখন ব্রিটেন শাসন করছেন একজন ভারতীয় বংশোদ্ভূত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026