SciTech

মিশরের চেয়ে অনেক বেশি পিরামিড রয়েছে কোন দেশে

মিশর বললেই মনে পড়ে পিরামিডের কথা। কিন্তু এমনও একটি দেশ রয়েছে যেখানে মিশরের চেয়ে অনেক বেশি পিরামিড রয়েছে। সে দেশে গায়ে গায়ে পিরামিড।

মিশরের কথা বললে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে পিরামিড। মিশর মানেই পিরামিড। এমনই এক পরিচিতি রয়েছে সারা বিশ্বে। বহু পর্যটক পিরামিডের টানে ভিড় জমান মিশরে। সেই পিরামিড মানেই মিশরের চেয়েও কিন্তু অনেক বেশি পিরামিড রয়েছে অন্য একটি দেশে।

যেখানে এখনও মিশরে পিরামিডের সংখ্যা ১৩৮টি, সেখানে সে দেশে পিরামিডের সংখ্যা পার করেছে ২০০-র গণ্ডি। মিশরের লাগোয়া দেশ সুদান। এই সুদানেই রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক পিরামিড।

এখানে এখনও ২০০-র ওপর পিরামিড আবিষ্কৃত হয়েছে। সুদানের পিরামিডগুলি অবশ্য মিশরের পিরামিডের চেয়ে অনেক ছোট হয়। সেই সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব থেকে রাজরাজরা, এঁদের জন্যই পিরামিড নামে সৌধটি নির্মাণ করা হত।

সে মিশরেও তাই, সুদানেও তাই। কিন্তু মিশরের পিরামিড চিরদিন অনেক বেশি মানুষের নজর কেড়েছে তার বিশালত্বের কারণে। মিশরের পিরামিড সুদানের পিরামিডগুলির তুলনায় অনেক বড়।

সুদানের পিরামিডগুলি ৩০ ফুটের বেশি উচ্চতার হয়না। সেখানে মিশরের পিরামিডগুলির উচ্চতা ৪০০, ৩০০ এবং ২০০ ফুটের মধ্যই বেশি। বিশ্বের সবচেয়ে বড় পিরামিড হল গিজার পিরামিড। মিশরের এই পিরামিডটির উচ্চতা ৪৫৪ ফুট।

মিশরে বিভিন্ন সময়ে পিরামিড তৈরি হলেও সুদানে পিরামিড তৈরি হয় কুশ সাম্রাজ্যে। এই বংশের রাজারা সুদানে অনেক পিরামিড তৈরি করেন। যা সুদানের পিরামিডের সংখ্যাকে কার্যত মিশরের উপরে নিয়ে চলে যায়।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026