অনেক দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে শেষ কয়েক মাস আর সিরিয়ালে অভিনয় করতে পারছিলেন না। আসতে পারছিলেন না তাঁর প্রিয় টলিপাড়ায়। অবশেষে ১৫ অগাস্ট রাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মধ্যবয়সী এই হাসিখুশি অভিনেত্রী। তিনি সুচেতা চক্রবর্তী। টলিপাড়ায় মিশুকে হিসাবে সুনাম ছিল তাঁর। সকলের সঙ্গে মিশতেন। এমনকি অসুস্থতার মধ্যেও তাঁর মুখ থেকে হাসি হারায়নি। এমন এক অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া।
অভিনেত্রী হিসাবেও যথেষ্ট সফল সুচেতা চক্রবর্তী। সিরিয়ালপ্রেমী সকলের কাছেই পরিচিত মুখ ছিলেন তিনি। ভাল অভিনয়ের জন্য জনপ্রিয়তাও ছিল যথেষ্ট। ‘জয়া’, ‘আঁচল’, ‘বেনেবউ’, ‘জড়োয়ার ঝুমকো’ সহ একাধিক সিরিয়ালে তাঁর অভিনয় তারিফ কুড়িয়েছে। অবশেষে ক্যানসারের মারণ থাবায় অকালে চলে গেলেন সুচেতা চক্রবর্তী। সহকর্মীদের জন্য রেখে গেলেন অনেক সুখস্মৃতি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…