Sports

মোহনবাগান নিয়ে এবার মুখ খুললেন সুব্রত ভট্টাচার্য

বিক্রি হয়েছে মোহনবাগান ক্লাবরে ৮০ শতাংশ শেয়ার। যার মালিক এখন বিশিষ্ট শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। ফলে এটিকে এবং মোহনবাগানের এখন একজনই মালিক। মিশে যাচ্ছে বাগান ও এটিকে। এই পরিস্থিতিতে শহর দ্বিধাবিভক্ত। কেউ মনে করছেন এখানেই মোহনবাগানের ১৩০ বছরের ইতিহাসের সমাপ্তি। কেউ মনে করছেন আধুনিক ফুটবলে বেঁচে থাকতে গেলে সবুজ মেরুনের মত ক্লাবে বড় কর্পোরেটের প্রবেশ জরুরি ছিল। এই পরিস্থিতিতে নিজের বক্তব্য এবার খোলাখুলি জানিয়ে দিলেন মোহনবাগানের বহুদিনের সাথী প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় একজন ফুটবল ভক্ত মানুষ। তিনি জানিয়েছেন মোহনবাগানের জন্য এটা ভাল হয়েছে। ফুটবলার বাইচুং ভুটিয়া জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কাকে তিনিই বুঝিয়েছিলেন মোহনবাগান কেনা নিয়ে। আর সুব্রত ভট্টাচার্য এবার বললেন, সব ক্লাবেরই এগিয়ে যাওয়ার জন্য অর্থের প্রয়োজন। তাই এই পদক্ষেপ ভাল হয়েছে। অনেক মোহনবাগান ভক্তই কিন্তু এই পদক্ষেপে ক্ষুব্ধ। তাঁদেরও বিষয়টা বুঝিয়ে বলেছেন সুব্রত।

সুব্রত ভট্টাচার্য বলেন, ধরে নেওয়া যায় মোহনবাগান ক্লাবের ১০ হাজার সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে ৫ হাজার সদস্যও যদি ভাল অঙ্কের ডোনেশন দিতেন তাহলে ক্লাবের কোনও টাই-আপের দরকার পড়ত না। কিন্তু ২-৩ জন মিলে ক্লাবকে টেনে নিয়ে যাওয়া কতদিন সম্ভব! এভাবে চলতেই পারত না। তাই খুব ভাল হয়েছে এটিকে-র সঙ্গে এই সংযুক্তিকরণে। সুব্রত মনে করেন, এটিকে না হলে আম্বানিরা নিত, বা অন্য কেউ, আসল কথা হল ফুটবলের উন্নতি। আর তা এরফলে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026